
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে কি না—এ নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে দাবি করার পর ইরানের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছে।
ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনা হয়নি।
একই সুরে প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না।
তাসনিমের প্রতিবেদনে এক ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ‘বৈশ্বিক চাপে, বিশেষত তেলের দামের কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ট্রাম্প সরে এসেছেন।’ তিনি আরও, ‘যতক্ষণ না ইরান একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে, ততক্ষণ পর্যন্ত তারা আত্মরক্ষা চালিয়ে যাবে।’
তবে ভিন্ন তথ্য দিয়েছে মেহের নিউজ এজেন্সি। সংস্থাটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, উত্তেজনা কমাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইরান যেহেতু যুদ্ধ শুরু করেনি, তাই আলোচনায় এগোতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে।
মেহের নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্য মূলত জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনার জন্য সময় নেওয়ার কৌশল হতে পারে।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ও সম্ভাব্য আলোচনার বিষয়টি হয়তো এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নিয়ে ‘গ্লোবাল সাউথ’-এর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’...
৩২ মিনিট আগে
রাশিয়ার ইয়াকাতেরিনবার্গে চলমান আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এর অংশ হিসেবে অংশগ্রহণকারী ও তরুণ প্রতিনিধিদের জন্য প্রতিদিনের বিশেষ ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে অলাভজনক সংস্থা ‘গেমস’-এর মহাপরিচালক দিমিত্রি পুতিলিন এই তথ্য নিশ্চিত করেছেন। এবারের আয়োজনে বাংলাদেশস
৪৩ মিনিট আগে
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ হামলার ঘটনা ঘটেছে। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ফিরছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ হিমবাহ ধসের পর ধ্বংসস্তূপে চাপা পড়া জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ অবশেষে ফিরেছেন নিজের গ্রামে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের সীমান্তসংলগ্ন তিলাঠি কৈলাদি গ্রামে পৌঁছান ৩০ বছর বয়সী এই যন্ত্রকৌশল কর্মী।
২ ঘণ্টা আগে