
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
গতকাল রোববার রিয়াদ বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের কাজ শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ)।
ইয়েমেনে সক্রিয় ‘কোটালিশন টু রিস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন’ (সৌদি নেতৃত্বাধীন আরব জোট) জানিয়েছে, বিমানবন্দরটির চার নম্বর টার্মিনালে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।
গত পাঁচ দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চতুর্থ হামলার ঘটনা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে গত শনিবারের হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন, যা সাম্প্রতিক সময়গুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া ও আল-আরাবিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রিয়াদ বিমানবন্দরে যাত্রীরা পবিত্র স্থান ভ্রমণের জন্য গেটে অপেক্ষা করছিলেন। এমন সময় একটি তীব্র আলোর ঝলকানি দেখা দেয় এবং ছাদের অংশ বিশেষ ভেঙে পড়লে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
গতকাল সন্ধ্যায় কেবল রিয়াদই নয়, পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানোর খবর পাওয়া গেছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলছে।
হুতি বিদ্রোহীরা রিয়াদ ও দাম্মাম—উভয় হামলার পেছনে তাদের সম্পৃক্ততার কথা জানিয়েছে। একের পর এক এসব হামলা দেশটির বেসামরিক বিমান চলাচল এবং যাত্রী নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার একই সঙ্গে রাজপথ এবং আইনি প্ল্যাটফর্মে আন্দোলন জোরদার করছে দেশটির বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনারদের বিচারবিভাগীয় বা শাস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা...
২৩ মিনিট আগে
এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানিসংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে...
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি।...
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১২ ঘণ্টা আগে