
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের চেষ্টা ফিকে হয়ে আসতে শুরু করেছে। পাকিস্তানের মাধ্যমে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করেছে ইসরায়েল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেদিনই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর একে একে প্রাণ হারাতে থাকেন দেশটির একাধিক শীর্ষস্থানীয় নেতা। এরপর গতকাল আইআরজিসির গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার কথা জানায় ইসরায়েল। এরপর আইআরজিসিও এই ঘটনা স্বীকার করে।
আইআরজিসির বরাতে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, গতকাল সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান যুদ্ধে নিহত হয়েছেন। আইআরজিসি জানায়, প্রায় অর্ধশতাব্দী ধরে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে মেজর জেনারেল খাদেমি গুরুত্বপূর্ণ, স্থায়ী এবং শিক্ষণীয় অবদান রেখে গেছেন। তাঁর অবদান দেশের গোয়েন্দা সম্প্রদায়ের জন্য বহু বছর ধরে পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে।
২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর চার দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন খাদেমি। এখন তাঁকেও হত্যা করল ইসরায়েল। বিবিসি জানায়, খাদেমির হত্যাকাণ্ড আইআরজিসির জন্য আরও একটি বড় ধাক্কা।
এদিকে খাদেমিকে হত্যার দিনই আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি করে ইসরায়েল। গতকাল আইডিএফ দাবি করে, আইআরজিসির অভিজাত শাখা কুদস ফোর্সের আন্ডারকাভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে যুদ্ধ শুরুর পর নিজেদের বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন মিত্রদের দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে ইরান। হামলার লক্ষ্যবস্তু হয় উপসাগরীয় দেশগুলোর একাধিক জ্বালানি ও পানি শোধনাগার। গতকালও মধ্যপ্রাচ্যে একাধিক বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে।
আল জাজিরা জানায়, ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জেরুজালেম, তেল আবিব এবং এলিয়াতে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের আরুৎজ সেভা মিডিয়ার দাবি, ইরান, লেবানন ও ইয়েমেন থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে।
এদিকে গত রোববার ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরে এক আবাসিক ভবনে আঘাত হানে। এতে দুজন নিহত হয়েছে। গতকালও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চলছিল। এ ছাড়া হামলা হয়েছে কুয়েতে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
অন্যদিকে হামলা অব্যাহত ছিল ইরান ও লেবাননের বিরুদ্ধেও। বিবিসি জানায়, গতকাল ইরানের মারভদাশত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা হয়েছে। হামলার পর কমপ্লেক্সে আগুন ধরে যায়। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া তেহরানে গত রোববার দিবাগত রাতে হামলায় ছয় শিশু নিহত হয়েছে। হামলার শিকার হয়েছে রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়। হামলার পর তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডের মধ্যেও গত রোববার লেবাননজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। খামেনিকে হত্যার পর ইসরায়েলে হামলা করে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ। এরপরই লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
সমঝোতার বদলে উত্তাপ
যুদ্ধ বন্ধে সমঝোতায় রাজি হতে ১০ দিন সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সে আলটিমেটাম বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হতে চলেছে। আলটিমেটাম শেষের দিকে আসার সময় থেকেই ইরানকে হুমকি দেওয়ার মাত্রা বাড়িয়ে দেন তিনি। গত রোববার তিনি বলেন, সেতু, জ্বালানি স্থাপনাসহ ইরানকে পুরো উড়িয়ে দেওয়া হবে।
এদিকে পাকিস্তানের দেওয়া সমঝোতা প্রস্তাব গতকাল প্রত্যাখ্যান করে ইরান। উল্টো তেহরানের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, তারা কোনো ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ মেনে নেবে না। তাদের পক্ষ থেকে ১০টি প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সব ধরনের যুদ্ধের অবসান ঘটাতে হবে। তাদের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছে ইরান। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
ইরানের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে তিনি বলেন, ইরানকে চুক্তিতে রাজি হতে যে আলটিমেটাম দিয়েছেন, সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরান সম্প্রতি একটি নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা অন
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে এক রাতেই ইরানকে ‘ধ্বংস করে দেওয়া’ সম্ভব এবং সেই রাত মঙ্গলবারও হতে পারে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ
২ ঘণ্টা আগে
অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী ২১টি সামরিক বিমান শত্রুদের আকাশসীমায় পাঠিয়েছিল। অনেক বিমান নিচ দিয়ে উড়ছিল এবং সেগুলোতে গুলি লাগছিল। দিনের আলোতে টানা সাত ঘণ্টা ইরানে এই অভিযান চালানো হয়। কিছু জায়গায় আমাদের সেনারা শত্রুপক্ষের ভারী গুলিবর্ষণের মুখোমুখি হয়েছে।’
২ ঘণ্টা আগে