
সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের এক চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির প্রায় ১৪ বছরব্যাপী যুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত ওয়াসিম আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতনসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেন। সিরিয়ার যুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের অভিযোগে সাবেক আসাদ সরকারের ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়া ধারাবাহিক রায়ের সর্বশেষটি হলো এই রায়।
এর আগে গত সপ্তাহে একই দামেস্ক আদালত বাশার আল-আসাদ, তাঁর ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকে হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেন।
বাশার আল-আসাদ ও তাঁর স্বজনদের বিরুদ্ধে দেওয়া এই রায়ই হলো অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের আমলে দ্বিতীয় এমন রায়। চলতি বছর থেকেই সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করেছে দেশটির নতুন কর্তৃপক্ষ। আদালতে বক্তব্য দেওয়া বিচারক আল-আরিয়ান বলেন, সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সিরীয় প্রেসিডেন্টের অপরাধগুলোর সঙ্গে তাঁর সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন এসব অপরাধের ক্ষেত্রে ‘সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী’ এবং অপরাধ সংঘটনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিলেন।
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো বলেন, আজকের এই রায় ‘সিরীয় জনগণের মধ্যে অনেকটা স্বস্তি নিয়ে আসবে’ এবং এটি তাদের ‘ক্ষত নিরাময়ের প্রক্রিয়ায়’ ভূমিকা রাখবে। হিত্তো বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল। যারা তাদের সন্তানদের নির্যাতন করেছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে এবং তাদের সম্প্রদায়গুলো ধ্বংস করেছে, সেই ব্যক্তিদের এসব অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনা হবে, এটাই তারা দেখতে চায়।’
হিত্তো আরও বলেন, আল-আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের অভিযোগে অভিযুক্ত অন্যদের ক্ষেত্রেও এই রায় একটি শক্তিশালী আইনি নজির তৈরি করবে। আল জাজিরার ওসামা বিন জাভাইদ বলেন, ‘সিরিয়ার বিভিন্ন শহরের মানুষ শুধু আল-আসাদের জন্য নয়, বরং তার শাসনামলের সেই সব জল্লাদের জন্যও ন্যায়বিচার চায়।’
হিত্তো আরও বলেন, আল-আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের অভিযোগে অভিযুক্ত অন্যদের ক্ষেত্রেও এই রায় একটি শক্তিশালী আইনি নজির তৈরি করবে। আল জাজিরার ওসামা বিন জাভাইদ বলেন, ‘সিরিয়ার বিভিন্ন শহরের মানুষ শুধু আল-আসাদের জন্য নয়, বরং তার শাসনামলের সেই সব জল্লাদের জন্যও ন্যায়বিচার চায়।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
৩৪ মিনিট আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৪ ঘণ্টা আগে
আবারও আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। দেশটির বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
৪ ঘণ্টা আগে