জেরুসালেমে মুসলমানদের পবিত্র স্থান বলে বিবেচিত আল-আকসা মসজিদে রমজান মাসে নামাজ পড়তে কোনো বাধা নেই। বিগত বছরগুলোর মতো এ বছরও রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।
বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ‘বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত মুসল্লি টেম্পল মাউন্টে তথা আল-আকসায় নামাজ পড়তেন, এ বছরও তার ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রতিবছরই রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসলমান। তবে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও তার জেরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও সেটেলারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের কারণে এ বছরের পরিস্থিতি অনেকটাই আলাদা।
আরবি বছরের হিসাব অনুসারে, আগামী ১০ বা ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশের পক্ষে ছিল না ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির জানিয়েছিলেন, এবারের রমজানে আল-আকসায় পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেওয়া উচিত হবে না।
বেন গাভির বলেছিলেন, ‘প্রথমত, এটি বেশ ঝুঁকিপূর্ণ। আমরা এই ঝুঁকি নিতে পারি না। দ্বিতীয়ত, যেখানে আমাদের নারী ও শিশুরা গাজায় জিম্মি হিসেবে রয়ে গেছে, সেখানে টেম্পল মাউন্টে হামাস তা উদ্যাপন করবে এমনটা আমরা হতে দিতে পারি না।’
এই মন্তব্যের পর রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, ‘এটি কেবল মানুষের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়াই নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার সঙ্গেও ব্যাপারটি সম্পর্কিত। পশ্চিম তীর বা আশপাশের অঞ্চলে উত্তেজনা ছড়ালে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে।’
নেতানিয়াহুর দপ্তরের বিবৃতির পর পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বলেছে, ‘ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছরগুলোর মতে এ বছরও এ মাসের পবিত্রতা অক্ষুণ্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েল।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।
নজিরবিহীন সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী এবং তার এক সপ্তাহ পর যোগ দেয় পদাতিক বাহিনীও। অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩০ হাজার ৫৩৪ জন, আহত হয়েছেন আরও ৭১ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি। নিহত ও আহতদের মধ্যে একটি বড় অংশই নারী, শিশু, কিশোর-কিশোরী এবং বেসামরিক লোকজন।

ভারতে চলমান ককরোচদের আন্দোলনের সবচেয়ে আলোচিত নাম এখন রিয়া আহির। গতকাল বুধবার মুম্বাইয়ে একটি পুলিশ ভ্যান আটকে দাঁড়াতে দেখা যায় ২৭ বছর বয়সী এই তরুণীকে। ভ্যানটিতে একদল শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। এঁরা সবাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে পরীক্ষায়...
১৭ মিনিট আগে
উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’। তীব্র গরম, পানির সংকট আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে আফ্রিকার শুষ্ক অঞ্চলে যুগ যুগ ধরে যাযাবর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার অন্যতম ভরসা এই প্রাণী। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে সেই উটও এখন আর আগের মতো খাপ খাওয়াতে পারছে না।
২ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নীতি থেকে সরে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে কাঠমান্ডুভিত্তিক বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্ত বৈঠক এড়িয়ে চললেও এবার তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানা
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে আজ বৃহস্পতিবার ২ হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) এবং কট্টর-ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল-আকসা প্রাঙ্গণে...
৩ ঘণ্টা আগে