
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে আজ বৃহস্পতিবার ২ হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) এবং কট্টর-ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও। মূলত তাঁর নেতৃত্বেই এই অনুপ্রবেশ ঘটে। তিশা ব’আভ ইহুদিদের শোক দিবস। তারা বিশ্বাস করে, এই দিনেই মুসলমানদের কাছে আল-আকসা এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থানেই প্রাচীন একটি ইহুদি মন্দির দুই দফায় ধ্বংস হয়েছিল।

জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, সূর্যাস্ত পর্যন্ত আল-আকসা প্রাঙ্গণে প্রবেশকারী ইসরায়েলিদের সংখ্যা আরও বাড়তে পারে এবং তা প্রায় ৫ হাজারে পৌঁছাতে পারে। এমনটি হলে একই ধর্মীয় উপলক্ষে আগের বছরগুলোর রেকর্ড ছাড়িয়ে যাবে। প্রশাসন জানায়, তাদের প্রকাশিত প্রাথমিক সংখ্যা ছিল মাত্র তিন ঘণ্টার হিসাব।
ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বিপুলসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজন মুসল্লির ওপর হামলাও চালানো হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, জেরুজালেমের পুরোনো শহরে (ওল্ড সিটি) ইসরায়েলি কর্তৃপক্ষ ‘চরম ব্যবস্থা’ নিয়েছে। এর মধ্যে রয়েছে বয়স্কদের ছাড়া অন্য কাউকে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে না দেওয়া এবং কালান্দিয়া চেকপয়েন্টসহ পূর্ব জেরুজালেমের আশপাশের বিভিন্ন তল্লাশি চৌকিতে নিরাপত্তা আরও কঠোর করা। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেটলাররা আল-আকসা প্রাঙ্গণের ভেতরে তালমুদভিত্তিক ধর্মীয় আচার পালন করেছেন। তারা সেখানে সিজদা দিয়েছেন, গান গেয়েছেন এবং প্রার্থনা করেছেন।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার পুলিশ এক হাজারেরও বেশি ইসরায়েলিকে ওই স্থানে প্রার্থনার অনুমতি দিয়েছে। যদিও মুসলিম নন এমন ব্যক্তিরা ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থানে প্রবেশ করতে পারেন, তবে ১৯৬৭ সালের একটি চুক্তি অনুযায়ী সেখানে তাদের প্রার্থনা করার অনুমতি নেই।
হারেৎজ পত্রিকার বরাতে জানা গেছে, তিশা ব’আভ উপলক্ষে আল-আকসা সফরকারী ইহুদিরা ‘নিজেদের মালিকের মতো মনে করেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি সেখানে যা ঘটছে, তাকে ‘অসাধারণ অগ্রগতি’ বলেও অভিহিত করেছেন।
জেরুজালেম গভর্নরেট বেন-গভিরের এই প্রবেশকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, এটি এমন কর্মকাণ্ডের প্রতি ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনের প্রতিফলন, যা আগে মূলত ওই স্থানে একটি ইহুদি মন্দির পুনর্নির্মাণের পক্ষে প্রচারণা চালানো গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত ছিল।
আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ বলেন, ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ একটি ‘মৌলিক রাজনৈতিক পরিবর্তনের’ ইঙ্গিত দেয়। ফিলিস্তিনি ও মুসলিম কর্মকর্তাদের মতে, আল-আকসার স্থানে ইহুদি মন্দির পুনর্নির্মাণের আহ্বান এখন ‘ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমর্থন’ পাচ্ছে। ওদেহ আরও জানান, এই অনুপ্রবেশ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং তা ‘আরও সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে।’ তিনি উল্লেখ করেন, শুক্রবারের জুমার নামাজে সাধারণত হাজার হাজার মুসল্লি আল-আকসা প্রাঙ্গণে সমবেত হন।
এর আগে, ফিলিস্তিনের ধর্মীয় ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় এসব অনুপ্রবেশের আহ্বানকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে নিন্দা জানায়। মন্ত্রণালয়ের দাবি, এর উদ্দেশ্য আল-আকসা প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা পরিবর্তন করা। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলকে এসব কর্মকাণ্ড বন্ধে চাপ প্রয়োগ করার জন্য।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি।

উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’। তীব্র গরম, পানির সংকট আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে আফ্রিকার শুষ্ক অঞ্চলে যুগ যুগ ধরে যাযাবর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার অন্যতম ভরসা এই প্রাণী। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে সেই উটও এখন আর আগের মতো খাপ খাওয়াতে পারছে না।
৪ মিনিট আগে
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নীতি থেকে সরে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে কাঠমান্ডুভিত্তিক বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্ত বৈঠক এড়িয়ে চললেও এবার তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানা
১ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে হামলা চালাতে প্রথমবারের মতো বি-১ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। গত মঙ্গলবার এই যুদ্ধবিমান ব্যবহার করে...
১ ঘণ্টা আগে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপ নতুন বিমান পরিবহন সংস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বর্তমানে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যে থাকা ভারতের বিমান পরিবহন বাজারে প্রতিযোগিতার চিত্র বদলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে