
ইসরায়েলের টানা হামলায় স্থানীয় সময় গতকাল সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। গাজায় চিকিৎসা সেবাসংশ্লিষ্টদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ নিয়ে ২০ মাস ধরে চলা এই যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল।
সোমবার নিহতদের মধ্যে অন্তত ২০ জন এমন ব্যক্তি রয়েছে, যারা নিজেদের পরিবারের জন্য ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। এই হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেয় এবং জাতিসংঘ এর আগেই এই সংস্থার বিরুদ্ধে ত্রাণকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ এনেছে।
প্রাণঘাতী এসব হামলার শিকার হচ্ছে মূলত ক্ষুধার্ত সাধারণ মানুষ, যারা পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব বিতরণকেন্দ্রে যাচ্ছে। অনেক সমালোচক এসব স্থানকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন। কারণ দিনে দিনে গাজার খাদ্যসংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
গত ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত এবং প্রায় ১ হাজার জন আহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা শহর থেকে জানিয়েছেন, ইসরায়েল একদিকে ইরানের সঙ্গে যুদ্ধরত, অন্যদিকে পুরো গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে, যার লক্ষ্য কখনো ত্রিপলের তাঁবু, কখনো বাসাবাড়ি।
তিনি বলেন, ‘রাফা ও নেতজারিম করিডরের বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত মানুষ জড়ো হচ্ছে। আজ (সোমবার) এখন পর্যন্ত সেখানে ১৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মোট ৩০ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায়।’ এদিকে, ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।
একই জেলার বেইত লাহিয়া এলাকার আল-সালাতিন অঞ্চলে নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ভাই নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সালাহউদ্দিন সড়কে জমায়েত হওয়া মানুষের ওপর চালানো হামলায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় ৩৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত মধ্য গাজার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি, পূর্ব গাজার শুজাইয়া এলাকায়ও ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ২০ মাস ধরে চলা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৫৯।

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
১ ঘণ্টা আগে
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ফিলিপাইনের সিনেট ভবনে বুধবার (১৩ মে) সন্ধ্যায় এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প।
৩ ঘণ্টা আগে