
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গত রোববার দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি গাজা উপত্যকা পুরোপুরি দখল করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গাজায় ইহুদি বসতি স্থাপনের অনুমতি দেওয়ার কথাও বলেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সদেরোত শহরে অবস্থিত ধর্মীয় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান সদেরোত ইয়েশিভার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় স্মতরিচ এই আহ্বান জানান। ইয়েশিভার প্রধান রাবি ডেভিড ফেন্ডেল এবং সদেরোতের মেয়র আলোন দাভিদির উপস্থিতিতে স্মতরিচ এ বক্তব্য দেন। তার এই বক্তব্যের আগে গাজায় হামাসের সদস্যদের লক্ষ্য করে দিন ও রাতজুড়ে হামলা চালানো হয়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামাসকে নিরস্ত্র করার ১৫ দফা পরিকল্পনা নিয়েও আলোচনা চলছিল।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন উপলক্ষে ইয়েশিভার শিক্ষার্থীদের উদ্দেশে স্মতরিচ বলেন, ‘ইসরায়েলকে গাজার দায়িত্ব নিতে হবে। গাজা পুরোপুরি দখল করতে হবে, সেখানে একটি সামরিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং ইহুদি বসতি স্থাপন করতে হবে।’ স্মতরিচ বলেন, গাজায় ইহুদি বসতি না থাকলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তাঁর ভাষায়, ‘সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, যেখানে বসতি আছে, সেখানে সেনাবাহিনী ও নিরাপত্তা থাকে। আর যেখানে বসতি নেই, সময়ের সঙ্গে সেখানে সেনাবাহিনীও থাকে না, নিরাপত্তাও থাকে না।’
স্মতরিচ গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যাওয়াকে উৎসাহিত করার পক্ষেও কথা বলেন। ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক মহলে এই প্রস্তাবটি বেশ জনপ্রিয়। গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারও সমালোচনা করেন তিনি। ওই পরিকল্পনায় গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
স্মতরিচ শিক্ষার্থীদের বলেন, ‘আমাদের হয়ে কাজটি করে দেওয়ার মতো কেউ পৃথিবীতে নেই। এমন কোনো দেশ নেই, যারা নিজেদের সেনাদের পাঠাবে, তাদের রক্ত ঝরাবে এবং জোর করে হামাসকে নিরস্ত্র করবে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রথম দিন থেকেই আমি প্রধানমন্ত্রীকে বলে আসছি: হয় আমরা, নয় তারা।’
স্মতরিচ বলেন, ‘হয় ইসরায়েল সাহসের সঙ্গে গাজা শাসন করবে এবং পুরো বিশ্বকে বলবে, ‘আমরা আমাদের সীমান্তে ২০ লাখ, অথবা ১৮ লাখ নাৎসিকে বসবাস করতে দেব না, যারা আমাদের শহর ও আমাদের সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে।’ অথবা গাজায় সন্ত্রাসের শাসন চলবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যের শেষদিকে স্মতরিচ আবারও নিজের অবস্থান তুলে ধরে বলেন, ‘দখল, সামরিক সরকার, বসতি স্থাপন।’
গাজা উপত্যকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত সদেরোত শহরটি হামাসের ৭ অক্টোবরের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার সময় কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সেনা নিহত হন। হামলার পর সদেরোত পুনর্গঠনের কাজ শুরু হয়। শুরুতে শহরের অনেক বাসিন্দা দেশের অন্যান্য অঞ্চলে চলে গিয়েছিলেন। পরে তাদের অধিকাংশই সদেরোতে ফিরে আসেন। বর্তমানে শহরটির পুনর্গঠনের কাজ চলছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
১৮ মিনিট আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৪ ঘণ্টা আগে