ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে থেকেই দেশটির খনিজ তেল নিয়ে আলোচনা চলছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর জ্বালানি তেলের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইরানের তেলের মজুত কত, তা নিয়েও চলছে আলোচনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, ইরান হলো বিশ্বের চতুর্থ শীর্ষ তেলসমৃদ্ধ দেশ। দেশটির ১৭ হাজার কোটি ব্যারেল তেলের মজুত আছে। সে হিসাবে বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৯ শতাংশই রয়েছে ইরানের মজুতে।
ইরানের চেয়ে তেলের মজুত বেশি শুধুমাত্র ভেনেজুয়েলা, সৌদি আরব ও কানাডার। ওপেক দেশগুলোর মধ্যে চতুর্থ শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হওয়ার পাশাপাশি ইরান বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশও।
এ চাড়া ইরানের রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুতও। এই গ্যাসের মজুতে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মজুতে আছে বিশ্বের মোট মজুত গ্যাসের ছয় ভাগের এক ভাগ।
তবে দশকের পর দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ও গ্যাস উৎপাদন অনেক কম। ১৯৪৭ সালে যেখানে দেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৬০ লাখ ব্যারেল, সেখানে এখন তা কমে ৩৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরায়েলি বোমা উপেক্ষা করে সম্প্রতি ইরানের তেল উৎপাদন অনেক খানিই বেড়েছিল।
চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। ইরানের তেল রপ্তানির ৯০ শতাংশই যায় চীনে, যদিও ইরানি তেলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তার সর্বোচ্চ নেতার নীতির পথ অনুসরণ করেই এগিয়ে যাবে এবং দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে। বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) সন্ধ্যার পর এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ মিনিট আগে
ইরানি ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনিসহ এই দেশে হামলায় প্রাণহানি বেড়ে তিনজন হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
৩৯ মিনিট আগে
সাইপ্রাসের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে ছোড়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমে অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ রোববার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। মধ্য ইসরায়েলের আরেকটি স্থানেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে