
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার লক্ষ্যে শুরু করা বিতর্কিত নৌ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আজ বুধবার ইরান জানিয়েছে, তারা একটি ‘ন্যায়সংগত’ শান্তিচুক্তিই গ্রহণ করবে।
গত তিন দিনের এই নৌ অভিযান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিলেও শেষ পর্যন্ত তা স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে।
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামক এই নৌ মিশন শুরু করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল মার্কিন নৌবাহিনীর প্রহরায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা। তবে এই মিশন জাহাজ চলাচলে গতি আনতে ব্যর্থ হয়েছে। উল্টো ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর লক্ষ্যবস্তু এবং প্রণালিতে থাকা জাহাজগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়।
আজ এক ফরাসি শিপিং কোম্পানি জানিয়েছে, তাদের একটি কনটেইনার জাহাজ প্রণালিতে হামলার শিকার হয়েছে এবং আহত ক্রু সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে একটি দক্ষিণ কোরীয় মালবাহী জাহাজের ইঞ্জিন রুমেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।
মিশন স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। যদিও অবরোধ পূর্ণরূপে বহাল থাকবে, তবে আমরা চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা যায় কি না দেখার জন্য “প্রজেক্ট ফ্রিডম” সাময়িকভাবে স্থগিত রাখছি।’
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।
বর্তমানে চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, তেহরান একটি ‘ন্যায়সংগত ও ব্যাপকভিত্তিক চুক্তির’ জন্য অপেক্ষা করছে। তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনীতির ওপর জোর দিয়েছেন। গত সপ্তাহে ইরানের দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং নৌ-বিরোধ মিটে না যাওয়া পর্যন্ত পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হবে না।
অপর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রশাসনের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে দেওয়া যাবে না।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে সহস্রাধিক লোক।
সামনে নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মিডটার্ম নির্বাচন। তার আগে তেলের মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মিশন স্থগিতের খবরের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৮ ডলারের নিচে নেমে এসেছে। হোয়াইট হাউস অবশ্য আলোচনার প্রকৃত অগ্রগতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৬ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১০ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১১ ঘণ্টা আগে