
ইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, গত ২০ এপ্রিল ঘটনাটি ঘটেছে ইকুয়েডরের উত্তর-পূর্বাঞ্চলের সুকুম্বিওস প্রদেশের প্লায়াস দেল কুয়ায়াবেনো নামে একটি পর্যটন এলাকায়। এটি কুয়ায়াবেনো ওয়াইল্ডলাইফ রিজার্ভের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
স্থানীয় গণমাধ্যম এই ঘটনাকে ‘একটি চমকপ্রদ সামাজিক বিচারের উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, একদল গ্রামবাসী পুলিশ স্টেশনে হামলা চালিয়ে সন্দেহভাজন ব্রিটিশ নাগরিককে টেনে রাস্তায় বের করে এনে আগুনে পুড়িয়ে হত্যা করে।
‘এক্সট্রা’ নামে স্থানীয় একটি পত্রিকা জানায়, নিহত ব্যক্তি একজন ‘ইংরেজ নাগরিক’। তবে তাঁর পরিচয় বা নাম প্রকাশ করা হয়নি। ২০ এপ্রিল ভোর ৬টার দিকে গ্রামবাসী তাঁকে আটক করে মারধর করে এবং দাবি করে, তিনি একজন স্থানীয়কে গুলি করে হত্যা করেছেন।
পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় এবং নিরাপত্তার জন্য তাঁকে সেখানকার থানায় রাখে। পরিকল্পনা ছিল, সরকারি বিশেষ বাহিনী এসে তাঁকে ওই প্রদেশের রাজধানী লাগো আগ্রিওতে নিয়ে যাবে, যা ঘটনাস্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে।
কিন্তু পুলিশের প্রতিবেদনে জানা গেছে—প্রত্যন্ত নদীবেষ্টিত ওই অঞ্চলের ভৌগোলিক জটিলতার কারণে বিশেষ বাহিনী সময়মতো পৌঁছাতে পারেনি। এ অবস্থায় প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় অসংখ্য মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে ওই ব্যক্তিকে থানার ভেতর থেকে টেনে বের করে। পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ‘অ্যাকুয়াভিসা’ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামবাসীরা তাঁকে পুড়িয়ে দেয়। ঘটনাটি একটি কিচওয়া আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানের শেষে ঘটে। কিচওয়ারা ইকুয়েডরের আমাজন অঞ্চলের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী। এদের সংখ্যা প্রায় ৫৫ হাজার।
ইকুয়েডরের সংবিধানের ১৭১ অনুচ্ছেদ অনুযায়ী, আদিবাসী সম্প্রদায়গুলো তাদের নিজস্ব প্রথা ও আইন অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে এই প্রয়োগ জাতীয় আইন বা আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না।
স্থানীয় গণমাধ্যমের মতে, এই ধরনের গণপিটুনি ও হত্যা ইকুয়েডরের ফৌজদারি আইনের আওতায় ‘হত্যা’ হিসেবে বিবেচিত হয় এবং রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর তা তদন্ত করতে পারে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিস্তারিত জানার চেষ্টা করছে।

ইউক্রেন দাবি করেছে, রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলের চেরনিহিভের দিকে নতুন স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন হামলাও বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রধান পাবলো পালিসা সাংবাদিকদের জানিয়েছেন, ক্রেমলিনের শীর্ষ নেতৃত্বের নির্দেশে...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শুরু হওয়া যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি। তিনি আদৌ সুস্থ আছেন কি না, নাকি নিরাপত্তার কারণে আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন—এ প্রশ্ন এখন ইরানের রাজনীতি ও জনমনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে...
৯ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তে গত কয়েক দিনের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে কয়েক শ মানুষের মৃত্যু এবং হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে পাঁচ মাস আগের দুটি গবেষণা প্রতিবেদন। কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমে
৯ ঘণ্টা আগে১১ হাজার ৫৫১ মিটার বা প্রায় সাড়ে ১১ কিলোমিটার উচ্চতায় একটি ভাসমান বেলুন থেকে লাফ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রুশ ক্রীড়াবিদ সের্গেই বয়তসভ। এর আগে ১০ হাজার ৬০ মিটার উচ্চতা থেকে লাফের যে রেকর্ড ছিল, তা তিনি ভেঙেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’ জাতীয়...
১০ ঘণ্টা আগে