
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বহু ফৌজদারি মামলার এক আসামি এবং তাঁর ভাইকে পুলিশের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ওই আসামি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিল পুলিশ।
আতিক আহমেদ নামে ওই বন্দীকে ভারতীয় গণমাধ্যমে উত্তরপ্রদেশের গ্যাংস্টার বলে বর্ণনা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০০ ফৌজদারি মামলা রয়েছে। ভাই আশরাফ আহমেদসহ শনিবার (১৫ এপ্রিল) তাঁকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিপুলসংখ্যক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুব কাছ থেকে তাঁদের দুজনকে গুলি করা হয়।
এ ঘটনার মাত্র দুই দিন আগে উত্তর প্রদেশের ঝাঁসিতে আতিক আহমেদের ছেলে আসাদ ও তাঁর সঙ্গী ক্রসফায়ারে নিহত হন বলে দাবি করছে পুলিশ।
আতিক আহমেদের আইনজীবী বিজয় মিশ্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, জনতার ভিড়ের মধ্যে থেকে কেউ আতিক আহমেদ ও তাঁর ভাইকে খুব কাছ থেকে গুলি করে। তাঁরা দুজন গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে ক্যামেরায় ধারণ করা ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, আতিক আহমেদ এবং তাঁর ভাই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। অকস্মাৎ একজন আতিকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরের মুহূর্তেই তাঁর ভাইকেও গুলি করে হত্যা করা হয়।
আতিক আহমেদ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন। তিনি একটি অপহরণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ২০০৫ সালে বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল হত্যা এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে খুন হওয়া বিধায়কের আইনজীবী উমেশ পালকে হত্যায়ও অভিযুক্ত ছিলেন আতিক।
গত মঙ্গলবার আহমেদাবাদের জেল থেকে আতিক আহমেদকে উত্তর প্রদেশে আনা হয়। তিনি একাধিকবার সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে ক্রসফায়ারে হত্যা করা হবে। পরিবারকে নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধও জানিয়েছিলেন।

মেক্সিকোর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম লাইভস্ট্রিম চলাকালেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুলিয়াকানের একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সঙ্গে টিকটকে লাইভ করার সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৩৪ মিনিট আগে
পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা (তাঁরা পাকিস্তানি নাগরিক হলেও) ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে কোথাও সংবাদ সংগ্রহ করতে চাইলে আগে সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হবে।
১ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ইউনিটে ইউক্রেনে হামলা চালানোর জন্য ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি লঞ্চার থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ বুধবারের এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম ও লজিস্টিকস কেন্দ্র ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
৫ ঘণ্টা আগে