উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ
ভারতের উত্তরপ্রদেশের ভোটার তালিকায় গরমিল ও নাম বাদ পড়ার অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম গায়েব হয়ে গেছে...

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে মাটিতে পুঁতে রাখা তিনটি ড্রাম থেকে কোটি কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ৫০০ রুপির নোটে ভর্তি ড্রাম তিনটি উদ্ধারের পর অর্থের উৎস অনুসন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মোদির ছবি নিয়ে ‘কালা জাদুর’ চেষ্টা অজ্ঞাতনামাদের, মামলা পুলিশের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে কেন্দ্র করে কালো জাদু করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে

ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
ভারতের উত্তর প্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...











