
চার বোনেরই বিয়ের বয়স হয়েছে। কিন্তু কোনো কারণে তাঁদের বিয়ে হচ্ছিল না। তখন তাঁরা সিদ্ধান্ত নেন, নরবলি দেবেন। তাঁদের বিশ্বাস, নরবলি দিলেই তাঁদের বিয়ে করার আকাঙ্ক্ষা পূরণ হবে। এরপর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ১৬ দিন বয়সী ভাগনেকে পা দিয়ে পিষে হত্যা করেন চার বোন!
আমরা ছোটবেলায় দাদা-দাদির কাছে এমন নরবলি দেওয়ার গল্প শুনেছি। এ ঘটনাটাও গল্পের মতো মন হতে পারে। তবে ঘটনাটি গল্প নয়। ভারতের রাজস্থানের যোধপুরে সত্যি সত্যিই এমন একটি ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এটিকে ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ (ritualistic murder) বলে মনে করছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিহত শিশুটিকে কোলে নিয়ে একজন নারী বসে আছেন এবং কিছু মন্ত্র পাঠ করছেন। তাঁর চারপাশে বসে থাকা অন্য নারীরাও সেই মন্ত্র পাঠে যোগ দিচ্ছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা, তাঁরা সম্ভবত লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্রগুলো পাঠ করছিলেন।
শিশুটির বাবা জানান, যাঁরা তাঁর ছেলেকে হত্যা করেছেন, তাঁরা সম্পর্কে তাঁর শ্যালিকা। তিনি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চাইছিল এবং তারা মনে করেছিল যে আমার ছেলেকে হত্যা করলে বিয়ের সম্বন্ধ আসবে।’ তিনি আরও বলেন, ‘আমি চাই হত্যাকারীদের কঠিন শাস্তি হোক।’
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২১ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে