
রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাস ও ট্রেলারের সংঘর্ষের পর ভয়াবহ আগুনে ৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে চালকের তন্দ্রা ও অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছে।

ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমির জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রামগড় রোডে অবস্থিত পৌরসভার একটি ডাম্পিং ইয়ার্ডে (আবর্জনা ফেলার স্থান) খোলা আকাশের নিচে ৫০০-র বেশি মৃত গরু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ভারতের রাজস্থানের বহু পুরোনো এক সামাজিক প্রথা ‘আতা-সাতা’ বা ‘দেওয়া-নেওয়া’ বিয়ে আবারও আলোচনায় এসেছে আদালতের এক রায়কে ঘিরে। রাজস্থান হাইকোর্ট এই প্রথাকে ‘আইনি ও নৈতিকভাবে দেউলিয়া’ এবং ‘মানুষের জীবন নিয়ে এক অমানবিক বিনিময়ব্যবস্থা’ বলে মন্তব্য করেছেন।

ভারতের রাজস্থানে বছরের পর বছর ধরে দলবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেন গত মার্চে। সেই নারীর বোনের সঙ্গেও একই ধরনের নির্মম ঘটনা ঘটছিল। কিন্তু প্রায় দুই মাস পর ন্যায়বিচার না পেয়ে এবং একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ছোট বোনও আত্মহত্যা করেন।