
জম্মু ও কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বৈসরণে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ ঘটনার জেরে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত দুই রাতে দুবার দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি পোস্ট থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৫ এপ্রিল দিবাগত রাতে কাশ্মীরজুড়ে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি সেনাপোস্ট থেকে বিনা কারণে ছোট অস্ত্রের ফায়ারিং করা হয়েছে। ভারতীয় সেনারা ছোট অস্ত্র দিয়ে এর যথাযথ জবাব দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
গত বৃহস্পতিবার রাতেও একই ধরনের বিচ্ছিন্ন গুলির ঘটনা ঘটেছিল।
এটিকে নিয়ন্ত্রণরেখায় সংঘাতে না জড়ানোর চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ভারত। যেখানে পেহেলগামের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সীমান্তে উত্তেজনা ক্রমে তীব্রতর হচ্ছে।
গত মঙ্গলবার ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত বৈসরণে ছুটি কাটাতে যাওয়া কমপক্ষে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে পাঁচজন অস্ত্রধারী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি অজানা সংগঠন হামলার দায় স্বীকার করেছে। ভারতের দাবি, এই সংগঠন পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত।
এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ভারত সিন্ধুর পানি চুক্তি স্থগিত করেছে। দিল্লি থেকে কড়া বার্তা দিয়ে পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল হুমকি দিয়েছেন, সিন্ধুর ‘এক ফোঁটা পানিও’ পাকিস্তানে যেতে দেওয়া হবে না।
ভারত ও পাকিস্তান উভয়েই কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে এবং একে অপরের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। এখন দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তসীমান্ত যাতায়াত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম।
ইসলামাবাদও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্ত চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে সিমলা চুক্তিও অন্তর্ভুক্ত। ওয়াগা সীমান্ত, যা উভয় দেশের হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে এবং জনপ্রিয় সীমান্ত অনুষ্ঠানের আয়োজন করে, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ভারতের সরকারি ও বেসরকারি এয়ারলাইনগুলো।
আরও খবর পড়ুন:

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগে