
ভারতীয় ধর্মীয় সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) অভিযোগ করেছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, মন্দির ধ্বংস এবং সম্পত্তি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। আর এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে গোষ্ঠীটি। বলেছে, এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার তেলেঙ্গানার হায়দরাবাদের ধর্মাচারী চকের ইন্দিরা পার্কে ভাগ্যনগর গণেশ উৎসব সমিতি (বিজিইউএস) আয়োজিত বাংলাদেশের হিন্দুদের প্রতি সংহতি সভায় অংশ নিয়ে আরএসএসের জাতীয় কমিটির সদস্য বাগাইয়া এই অভিযোগ করেন।
বাগাইয়া এ সময় ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘পুরো দেশ তাদের পাশে রয়েছে।’ আরএসএস নেতা অভিযোগ করেন, ‘ইসলামি উগ্রবাদী শক্তি’ হিন্দুদের ওপর আক্রমণ চালালেও অন্তর্বর্তী সরকার তা প্রতিহত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি এই উগ্রপন্থী শক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, স্বামী চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মৌলিক অধিকার সুরক্ষিত করার দাবি জানান।
এই সভায় বিজেপি নেতা টি রাজা সিং, এন. রামচন্দ্র রাও, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, আইনজীবী এবং অন্যান্যরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন ভিএইচপির জাতীয় মুখপাত্র রবিনুতলা শশীধর। বিজিইউএসের সভাপতি জি. রাঘবা রেড্ডি এবং সাধারণ সম্পাদক বি. রাজাবর্ধন রেড্ডি উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তিনি ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা বিধানসভায় দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে...যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায়।’ তিনি জানান, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না। তবে, যখন বাংলাদেশি জেলেরা ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বা কোনো বাংলাদেশি ট্রলার ডুবে গেছে, তখন তাঁর সরকার তাঁদের উদ্ধার করেছে এবং ভালোভাবে দেখভাল করেছে।
কেবল তাই নয়, পরে এই বিষয়টি ভারতের লোকসভা অধিবেশনেও উত্থাপন করে মমতার দল তৃণমূল কংগ্রেস। ৩ ডিসেম্বর লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৮ ঘণ্টা আগে