রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘণ্টা পরই আজ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপচারিতায় দুই নেতাই মোদিকে জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে তাঁরা ভারতকে ‘শান্তি স্থাপনকারী’ রাষ্ট্র হিসেবে দেখেন।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ও পুতিন উভয়ই ভারতের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী মোদিকে তাঁদের দেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৮ সালে সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন মোদি।
জেলেনস্কিকে ফোন দিয়ে তাঁর সঙ্গে ভারত-ইউক্রেন অংশীদারত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন মোদি। এ সময় চলমান সংঘাতের সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির আহ্বান জানান তিনি।
মোদি বলেন, শান্তিপূর্ণ সমাধানকে সমর্থনের জন্য ভারত তার সাধ্যের মধ্যে সবকিছু করা অব্যাহত রাখবে।
প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তার প্রশংসা করেছেন। এ সময় যোগাযোগ অব্যাহত রাখতে রাজি হন দুই নেতাই। গত বছরের মে মাসেও জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
জেলেনস্কির সঙ্গে কথা বলার আগে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানাতে ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি। টেলিফোন কথোপকথনের সময় উভয় নেতা ভারত ও রাশিয়ার মধ্যে ‘বিশেষ এবং বিশেষ কৌশলগত অংশীদারত্ব’ সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করতে সম্মত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই সংঘাত সমাধানের জন্য কূটনীতি এবং আলোচনার ওপর জোর আসছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ভারত চায় আলোচনা হোক, কূটনীতি হোক, যাতে উভয় পক্ষই একত্রিত হতে পারে এবং শান্তি খুঁজে পেতে পারে।’

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় ইসরায়েলি কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম ক্রমেই বাড়ছে। এসব কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও প্রচারের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থান, স্থানীয় সৃজনশীল প্রতিভা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করছে।
৭ মিনিট আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৪ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সেখানে চীনা প্রেসিডেন্ট ভ্রমণ করছেন এয়ার চায়না পরিচালিত বিশেষ বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে।
৪১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই আয়ারল্যান্ডের একীভূত হওয়ার বিষয়টি হবে ‘ফ্যান্টাস্টিক’ বা খুবই দারুণ ব্যাপার। গতকাল শনিবার ডাবলিন সফরের সময় তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য লন্ডনের কর্তাব্যক্তিদের মধ্যে অস্বস্তিই তৈরি করেছে।
১ ঘণ্টা আগে