
বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হলেও উভয় দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সঙ্গেই ভারতের ভবিষ্যৎ নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি। বলেছেন, ভারত তার প্রতিবেশীদের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ন্ত্রণ করতে চায় না।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়াটিক সোসাইটি ও নিউইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে এমন মত দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
সেমিনারে জয়শঙ্কর দাবি করেন, ভারত তার প্রতিবেশীদের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ন্ত্রণ করতে চায় না। দুই দেশের রাজনৈতিক নেতৃত্বে বদল হলেও ভারতের পররাষ্ট্রনীতি পারস্পরিক নির্ভরশীলতা এবং পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে পরিচালিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর্থিক সহায়তা এবং কোনো প্রকল্পে নিযুক্ত ছিল না।’
দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নতুন সরকারগুলোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নে জয়শঙ্কর মন্তব্য করেন, ‘প্রতিটি দেশেরই একটি নিজস্ব গতিপ্রকৃতি থাকে। বৈদেশিক নীতিতে এগুলো জানতে ও বুঝতে হয় এবং সেই অনুযায়ী সাড়া দিতে হয়। সবকিছুর পরও আমি খুব আত্মবিশ্বাসী। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা বা পারস্পরিক স্বার্থের বাস্তবতা এবং আমাদের এক হয়ে থাকার সক্ষমতা উভয়ের স্বার্থই পূরণ করবে। ইতিহাসেও এমনটাই ঘটেছে।’
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করেন, কয়েক বছর ধরে এমন কিছু মুহূর্ত এসেছে, যখন পর্যবেক্ষকেরা এই অঞ্চলে গভীর সংকটের আশঙ্কা করেছেন। তবু সম্পর্কগুলো নিজেরা সংশোধন করেছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উভয়ই ভারতের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শ্রীলঙ্কার গুরুতর অর্থনৈতিক সংকটের সময় ভারতের সময়োপযোগী এবং যথেষ্ট সাহায্যের কথা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি জানান, কোনো রাজনৈতিক অভিসন্ধি ছাড়াই শ্রীলঙ্কাকে সাড়ে ৪ বিলিয়ন ডলার দিয়েছে ভারত। শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল করাই ছিল এই সহায়তার লক্ষ্য। তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত তার নাগরিক ও নেতাদের ওপরই নির্ভর করে।
অন্যদিকে বাংলাদেশ নিয়ে জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত এক দশক ধরে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে জড়িত হয়েছে। এসব প্রকল্প দুই দেশকেই উপকৃত করেছে। এতে একদিকে যেমন অবকাঠামোর উন্নতি হয়েছে, অন্যদিকে অর্থনীতিও চাঙা হয়েছে। দেশের ক্ষমতা যে হাতেই থাকুক, এসব উন্নয়ন ও সহযোগিতা শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ভারতের গঠনমূলক ব্যস্ততাকে বাধাগ্রস্ত করবে না বলে আশা প্রকাশ করেন জয়শঙ্কর।

গাজা উপত্যকায় কার্যত সরকারের দায়িত্ব পালন করা নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য কমাতে আগামী দুই দিনের মধ্যে মিসরের রাজধানী কায়রোতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত...
৪০ মিনিট আগে
ইউরোপজুড়ে টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চীনের গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি মিডিয়ার একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি) ব্যাপক চাহিদা তৈরি করেছে। গ্রীষ্মের মৌসুমে ইউরোপের সবচেয়ে দুর্লভ পণ্যগুলোর একটিতে পরিণত হওয়া এই এসি বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেডি ভ্যান্স দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো ‘শক্তিশালী মিত্র’ নেই।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।
৩ ঘণ্টা আগে