
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন আসাম সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে।
গত বৃহস্পতিবার রাজ্যটির রাজধানী গুয়াহাটির চাচল এলাকায় আয়োজিত শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে সরাসরি অংশ নেন আসামের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। সেখানে তিনি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে স্লোগান দেন।
বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর কন্যার এমন অবস্থান প্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন দিবিসা মহন্ত। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দিবিসার বাবা কেশব মহন্ত আসামের ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল ‘অসম গণ পরিষদ’ (এজিপি)-এর সভাপতি অতুল বরার পর দ্বিতীয় শীর্ষ নেতা। ২০১৬ সাল থেকে তিনি বিজেপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পদে রয়েছেন।
মিত্র দল বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আসামের প্রভাবশালী মন্ত্রীর মেয়ের এই সরাসরি অংশগ্রহণ এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির ভেতরে টানাপোড়েন তৈরি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি শিক্ষার্থীদের নিজস্ব আন্দোলন এবং আমরা তাদের দাবি ও বক্তব্যকে শ্রদ্ধা জানাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করছেন।’
একই সঙ্গে রাজ্যটির বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আসাম বর্তমানে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করছে। রাজ্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই মুহূর্তে যেন সবাই এই বড় দুর্যোগের দিকে মনোনিবেশ করেন।’
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আসামের পুলিশ প্রশাসন। আয়োজকেরা জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সুস্পষ্ট সুরাহা ও জবাবদিহি না পাওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে