
ভারতের ঝাড়খন্ড রাজ্য চলতি বছরের বর্ষায় গত দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে। চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বজ্রপাতে মারা গেছে ১৮৬ জন, পানিতে ডুবে মারা গেছে ১৭৮ জন। বন্যা, ভূমিধস ও বাড়িধসের কারণে আরও অনেকে প্রাণ হারিয়েছে।
দেশের অন্যান্য প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪৬৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ৮ হাজারের বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ হাজার ৩৯০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে রাঁচি, গুমলা, লোহারদাগা ও সিমডেগা জেলায়। সাহেবগঞ্জে গঙ্গার পানি বেড়েছিল, যা প্রায় ২০ হাজার মানুষকে স্থানান্তর করতে বাধ্য করেছে।
রাঁচি মেট্রোলজিক্যাল সেন্টারের পরিচালক অভিষেক আনন্দ জানান, জুন ১ থেকে সেপ্টেম্বর ৩০ পর্যন্ত ঝাড়খন্ডে ১ হাজার ১৯৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১৮ শতাংশ বেশি। এটি গত দশকের মধ্যে সর্বাধিক। তিনি বলেন, বঙ্গোপসাগরের অস্বাভাবিক উত্তাপ ও জলস্তরের বৃদ্ধির কারণে নিম্নচাপের পুনরাবৃত্তি হয়েছে, যা নিয়মিত ভারী বর্ষণ সৃষ্টি করেছে।
জেলাগুলোর মধ্যে ইস্ট সিংভুমে ১ হাজার ৬৬৯ দশমিক ৫ মিলিমিটার, সারাইকেলা-খারসাওয়ানে ১ হাজার ৫২৬ দশমিক ৩ মিলিমিটার ও রাঁচিতে ১ হাজার ৫৫০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দীপাবলি ও ছটপূজার সময় হালকা শীত (পিংক কোল্ড) থাকতে পারে। তবে শীতের প্রকৃত তীব্রতা নির্ভর করবে বৈশ্বিক আবহাওয়া ও হিমালয়ের তুষারপাতের ওপর।
বর্তমানে বৃষ্টিপাত কিছুটা কমতে শুরু করেছে। আইএমডি জানিয়েছে, ১২ অক্টোবর পর্যন্ত কিছু এলাকায় মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, এরপর থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে