
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে চাপা পড়ে একটি বাসের অন্তত ১৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিলাসপুরের ভিলুগাট এলাকায় ঘুমারউইন-মারোটান রুটে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া কাদামাটি ও পাথরের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাসটিতে ২৫ থেকে ৩০ জনের মতো যাত্রী ছিলেন বলে পিটিআই সূত্রে জানা যায়।
বিলাসপুর জেলার পুলিশ সুপার সন্দীপ ধাওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বিলাসপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কি না, তা জানতে অভিযান চলছে।
সন্দীপ আরও বলেন, তাঁদের প্রধান লক্ষ্য দ্রুত নিখোঁজদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। পাহাড়ি এলাকাটিতে এখনো বৃষ্টি হতে থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়ে গেছে।
স্থানীয় প্রশাসন, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। তবে, টানা বৃষ্টি ও ভেজা মাটির কারণে অভিযান ব্যাহত হচ্ছে।
গত সোমবার রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে পাহাড়ি ঢালগুলো দুর্বল হয়ে এই ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিলাসপুর জেলা প্রশাসন।
উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী কুল্লু ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমের তদারকি করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক্সে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করে প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার কার্যক্রমের কথা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীও এ দুর্ঘটনায় গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
৩৭ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি
১ ঘণ্টা আগে
লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১১ ঘণ্টা আগে