ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আবারও চাপ বাড়ছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রোববার আবারও পথে নামলেন চিকিৎসকেরা। এন আর এস মেডিকেল কলেজ থেকে ওই মহামিছিল যায় ধর্মতলার উদ্দেশে। মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবাও। দাবি একটাই, দ্রুত বিচার।
এদিকে হত্যাকাণ্ডের এই বিচারের দাবির মধ্যেই প্রতিবাদে তৃণমূলের সংসদ সদস্যপদ ছাড়লেন জহর সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ সোমবার আর জি করের ঘটনার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা কালো বেলুন উড়িয়ে ধর্মতলার দিকে যেতে যেতে আন্দোলনকারীরা বলেন, ‘একটাই দাবি আমাদের, বিচার চাই। এবার সুপ্রিম কোর্টের পরীক্ষা। আমরা আশাহত হয়ে আছি, আমাদের আশা পূরণ করতে পারেন শীর্ষ আদালতই।’
গত ৯ আগস্টের ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনো কোনো দিশা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের একাংশ।
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জহর সরকার জানালেন, ‘আমি গত এক মাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরোনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে।’
এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনো সংসদ সদস্য ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু তা-ই নয়, রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জহর।

যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৩৪ মিনিট আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৫ ঘণ্টা আগে
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
৫ ঘণ্টা আগে