
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নিজ বাসভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
বিজেপি পশ্চিমবঙ্গে যে ঐতিহাসিক জয় পেয়েছে (২০৭ আসন), তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি কারচুপির মাধ্যমে জনগণের রায় জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তিনি জানান, দলের জ্যেষ্ঠ নেতা চন্দ্রিমা ভট্টাচার্যসহ অন্যদের নিয়ে তিনি আইনগত লড়াই চালিয়ে যাবেন।
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে মমতা বলেন, তারা চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, তবে তা যেন সরকারি নথিতে রেকর্ড করা থাকে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ও জটিল সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবি সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে সরাসরি অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই অনড় অবস্থানের ফলে রাজ্য প্রশাসন, রাজভবন ও নির্বাচন কমিশনের মধ্যে এক ত্রিমুখী সংঘাত শুরু হয়েছে। এটি ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল।
এর মধ্য দিয়ে রাজ্যে সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ প্রয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটি বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
গোহারা হেরেও মমতার তৃণমূলের লক্ষ্য এখন দিল্লি। ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে তাঁরা এই ‘চুরি হওয়া ম্যান্ডেট’ বা জনরায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
এ বিষয়ে লোকসভার সাবেক মহাসচিব পি ডি টি আচার্য ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি (মমতা) পদত্যাগ করেন কি না, তাতে কিছু যায়-আসে না। সংবিধান অনুযায়ী, পাঁচ বছর পূর্ণ হওয়ার পর কোনো সরকার টিকে থাকতে পারে না।
এর আগে গতকাল মঙ্গলবার দলীয় এক সভায় পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছিলেন মমতা। তাঁর এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন তাঁর ভাতিজা ও তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় নেতাদের আগের পদ থেকে সরে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং এই কারচুপির বিরুদ্ধে প্রতিবাদের ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ৯ মে রাজ্যে বিজেপির প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান সমীক ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগেই এই দিনের কথা ঘোষণা করেছেন—২৫ বৈশাখ, ৯ মে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনেই শপথ অনুষ্ঠান হবে। রাইটার্স বিল্ডিং থেকেই আমরা সরকার চালাব—এটি আমাদের পুরোনো প্রতিশ্রুতি।’
বিজেপির এই শপথ অনুষ্ঠানের পরিকল্পনাকে কেন্দ্র করে পাল্টা অবস্থান নিয়েছে তৃণমূল। দলটির মন্ত্রী ও নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, ওই দিন বিজেপির শপথ গ্রহণের প্রতিবাদে সারা রাজ্যের দলীয় কার্যালয়গুলোতে যেন রবীন্দ্রসংগীত বাজানো হয়।

মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা কোম্পানি পাওয়ারাসের সঙ্গে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানিটির সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের চুক্তি এবং এর এক সহপ্রতিষ্ঠাতার ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করার অতীত থাকায় এই প্রশ্ন আরও জোরালো...
২৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আরও বড় সামরিক উপস্থিতির সুযোগ তৈরি হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদে সমৃদ্ধ এই দ্বীপ নিয়ে চলমান অচলাবস্থার অবসান ঘটতে
১ ঘণ্টা আগে
আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
৩ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
৪ ঘণ্টা আগে