ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে জিততে নানান প্রতিশ্রুতি দিচ্ছে দলগুলো। প্রতি মাসে মাথা পিছু এক কেজি করে ঘি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি (সপা)।
বিজেপি নেতা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি জিতলে আসন্ন হোলি উৎসবে প্রতিটি পরিবার পাবে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া কৃষকদের ইলেকট্রিক বিল দিতে হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অখিলেশ প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে ঘরে বিনা মূল্যে রেশন দেবে সরকার। বছরে দুটি রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, উত্তর প্রদেশে বিধানসভা ভোট শুরু হয়ে গেছে। সাত দফায় ভোট হবে। এরই মধ্যে প্রথম দু’দফায় ১১৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি ২৯০ আসনের ভোট হবে পরবর্তী পাঁচ দফায়। ভোট শেষ হবে আগামী ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
সমাজবাদী পার্টি (সপা) বিজেপির বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ তুলেছে। আর বিজেপির অভিযোগ, সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আমলে উত্তর প্রদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ ছিল। ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও। তাঁর প্রচার নারীর ক্ষমতায়ন নিয়েই বেশি। তবে কোভিডের কারণে বেশির ভাগ প্রচারই হচ্ছে ভার্চুয়াল। আগামী রোববার উত্তর প্রদেশে তৃতীয় দফায় ৫৯টি কেন্দ্রে ভোট হবে।

বিশ্ব গণমাধ্যমের ইতিহাসে এক বিপ্লবী অধ্যায়ের নাম টেড টার্নার। ২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচারের ধারণাকে বাস্তবে রূপ দিয়ে যিনি বদলে দিয়েছিলেন টেলিভিশন সাংবাদিকতার গতিপথ, সেই দূরদর্শী উদ্যোক্তা, দাতা ও পরিবেশ-কর্মী টার্নার ৮৭ বছর বয়সে বুধবার (৬ মে) মৃত্যুবরণ করেছেন।
১২ মিনিট আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নিজ বাসভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিএনএন বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং ওই বছরই তিনি টাইম ম্যাগাজিনের ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
২ ঘণ্টা আগে
কাতারের একটি মার্কিন পরিচালিত শরণার্থীশিবিরে থাকা এক আফগান কিশোরী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। ১৪ বছর বয়সী জাহরা নামের ওই কিশোরী বলেছেন—তারা শুধু একটি নিরাপদ জীবন, শিক্ষা গ্রহণের সুযোগ এবং উজ্জ্বল ভবিষ্যতের একটি সুযোগ চায়।
৪ ঘণ্টা আগে