ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ধর্মীয় বিভাজন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ধর্মীয় বিভাজনকেই ভোটে বড় হাতিয়ার করে তুলেছেন। হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী আজ সোমবার উত্তর প্রদেশে ভোট প্রচারে বলেন, গোয়ায় হিন্দু ভোট ভাগ করতেই তৃণমূল প্রার্থী দিয়েছে। মোদীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাদের অভিযোগ, বিজেপির রাজনীতিটাই হচ্ছে মুসলিম বিদ্বেষে ভরপুর।
এদিকে, একই দিনে ইউপির বিধায়ক ও ভোটপ্রার্থী রাঘবেন্দ্র সিং দাবি করেন, ভোটে জিতলে মুসলিমদেরও তিলক পরতে বাধ্য করবেন তিনি। ভোটের ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে পরিবারবাদী বলে কটাক্ষ করেন।
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৫৫টি আসনে সোমবার গ্রহণ করা হয় দ্বিতীয় দফার ভোট। রাজ্যের নয়টি জেলার এই ৫৫টি আসনের মধ্যে গতবার বিজেপি জিতেছিল ৩৮টি আসন। তবে আখ চাষিদের ক্ষোভে এবার আসন কমতে পারে বলে বিভিন্ন জরিপে বলা হয়েছে। প্রথম দফায় ৫৮টি আসনে ভোট গৃহীত হয়। ইউপিতে আরও ৬ দফায় ভোট রয়েছে।
এদিন একই সঙ্গে ভোট হয়েছে গোয়ার ৪০ এবং উত্তরাখণ্ডের ৭০টি আসনে। পাঁচ রাজ্যের ভোট শেষ হবে আগামী ৭ মার্চ; গণনা ১০ মার্চ। সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। কংগ্রেস ও বিজেপি ছাড়াও গোয়ায় তৃণমূল ও আম আদমি পার্টি লড়ছে।
উত্তরাখণ্ডে অবশ্য মূল লড়াই কংগ্রেসের সঙ্গে বিজেপির। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর অভিযোগ, কংগ্রেসকে হারাতে বিজেপির আঁতুড় ঘরেই জন্ম আম আদমি পার্টির। আর তৃণমূল সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, গোয়ায় হিন্দু ভোট কেটে কংগ্রেসকে জেতাতে চাইছে তৃণমূল। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির সুবিধা করে দিতেই গোয়ায় ভোটে লড়ছে মমতা ব্যানার্জির তৃণমূল।

বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের কাছ থেকে ট্যুর প্যাকেজ বুকিংয়ের পাশাপাশি একই প্রক্রিয়ায় ট্যুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।
২ ঘণ্টা আগে
যুদ্ধের শুরুতে নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সশরীরে অংশ নিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
৩ ঘণ্টা আগে
জীর্ণ আসবাব, স্কচটেপ দিয়ে মেরামত করা চশমা আর ১৭ ইউয়ানের (প্রায় ২৫০ টাকা) দুপুরের খাবার দুজনে ভাগ করে খাওয়া—এমন অতি সাধারণ ও মিতব্যয়ী জীবন ছিল চীনের এক নিঃসন্তান দম্পতির। কিন্তু মৃত্যুর পর তাঁরা যে অনন্য কীর্তি রেখে গেছেন, তা এখন বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
৬ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য। বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হেরে গেলে হয়তো তিনি ম্যাচটিকে ‘পাতানো’ বলে দাবি করবেন। তাঁর এই মন্তব্য এমন একসময়ে এল, যার মাত্র
৭ ঘণ্টা আগে