
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে আগুন লেগে অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, তারাপীঠ মন্দিরের পাশে ‘বিদেশিনী’ নামের ওই হোটেলটির নিচতলায় ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
শ্রাবণ মাসের শেষ সোমবারের পূজা দিতে উত্তর ২৪ পরগনা থেকে আলিপুরদুয়ারের নানা প্রান্ত থেকে পূণ্যার্থীরা তারাপীঠ মন্দিরে এসেছিলেন। তাঁরাই ওই হোটেলটিতে অবস্থান করছিলেন।
হোটেল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। হোটেলে সাজানো কাপড়গুলোতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও পাঁচতলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে যায়।
হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, ‘রাতের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা আগুন লাগার বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেছিলেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। তবে এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নিভিয়ে দিয়েছিলেন। কিন্তু ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে গিয়েছিল। হোটেলে যাঁরা উঠেছিলেন তাঁরা আতঙ্কে ছুটোছুটি শুরু করলে আগুনের মধ্যে পড়েন। আমাদের হোটেলে পেছন দিক দিয়ে বেরোনোর দরজা রয়েছে। কিন্তু সেটা অনেকে খুঁজে পাচ্ছিলেন না। তাঁরা রিসেপশন দিয়ে বেরোতে গেলে অনেকে দগ্ধ হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় জানান, ‘দগ্ধদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১২ থেকে ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন।’
দমকল বিভাগ সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দমকল বিভাগের ওসি নীলাদ্রি মজুমদার বলেন, ‘দোতলা পর্যন্ত আগুন ছড়িয়েছিল। হোটেলের সিঁড়ি বা সব জানলা বন্ধ ছিল। তাই ধোঁয়া বাইরে বেরোতে পারেনি। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল। আমরা সংজ্ঞাহীন অবস্থায় নয়জনকে উদ্ধার করেছি।’

ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৪ ঘণ্টা আগে