ঢাকার বিবৃতির জবাব দিল্লির

ভারতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতির জবাব দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা বিবৃতিতে ভারতীয় মুখপাত্র বলেন, দেশের ভেতরে কথিত আওয়ামী লীগ সদস্যদের কোনো ধরনের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড কিংবা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে ভারত সরকার অবগত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার তার মাটিকে ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় না। অতএব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিটি অযৌক্তিক।
বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে আজ বুধবার এক বিবৃতিতে ভারতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন) রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের অনুরোধ করে বাংলাদেশ সরকার। ভারতকে অবিলম্বে এসব কার্যালয় বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানায় সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা-কর্মীদের দ্বারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা প্রচারণা চালানো এবং ভারতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপন করা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট অবমাননা।
বিবৃতিতে দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের কথাও উল্লেখ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানায়।
প্রসঙ্গত, বর্তমানে আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত রয়েছেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি ভারতে পালিয়ে যান।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের
১ ঘণ্টা আগে
ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়...
১ ঘণ্টা আগে
ফের আকস্মিক বন্যা আঘাত হেনেছে নেপালে। দেশটির গোরখা জেলার চুমনুব্রি গ্রামে আজ রোববার হড়পা বানে ৩৫ টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী নদীর উপনদী বুড়ি গণ্ডকি নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর এ বন্যা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা
২ ঘণ্টা আগে