সীমান্ত অতিক্রম করার সময় ড্রোনসহ এক বাংলাদেশি পর্যটককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ওই বাংলাদেশিকে আটক করেছেন। তাঁর ব্যাগে পাওয়া গেছে ৯০ হাজার টাকা মূল্যের একটি ড্রোন।
ওই পর্যটককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিএসএফ জানিয়েছে, তিনি ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছেন। কিন্তু ভারতীয় শুল্ক প্রবিধান এবং ড্রোন পরিবহন ও ব্যবহারের জন্য ডিজিসিএ নির্দেশিকা অনুযায়ী কেনার রসিদ, নিবন্ধন বা ভ্রমণের সময় মালামালের ঘোষণার নথি দেখাতে ব্যর্থ হয়েছেন।
পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ড্রোন এবং আনুষঙ্গিক মালামালসহ ওই বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। তবে ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে ফাজিলকা সেক্টরে বিএসএফ সদস্যরা ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। এরপর তিন ঘণ্টার অনুসন্ধান অভিযান চালানো হয়। তবে সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি বিএসএফ। ড্রোনের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ও মাদক চোরাচালানের প্রবণতা ইদানীং বিশ্বব্যাপীই ক্রমবর্ধমান সংকট হিসেবে দেখা দিয়েছে।
আরও খবর পড়ুন:
- বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই থাকছে
- উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহি নিশ্চিতের পথ তৈরি হলো: আইন উপদেষ্টা
- ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ
- শিক্ষাবোর্ডের সনদ ও নম্বরপত্রের সম্মানীতে লুট শতকোটি টাকা
- সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কী, এর ইতিহাস ও কার্যাবলি
- ভোটার নিবন্ধনে আঙুলের ছাপ যাচাই লাগবে না
- মাদক মাফিয়াদের আশ্রয়দাতা ছিলেন ‘চৌধুরী মামা’
- আমদানিতে শুল্কছাড়, উল্টো দাম বাড়ল চিনি ও তেলের
- উত্তীর্ণ হয়েও এইচএসসির ফলাফল দেখতে পারলেন না তাঁরা
- নাসিকে করোনাকালের স্বেচ্ছাসেবীদের লাখ লাখ টাকা লোপাট
- বিশ্বের জনবহুল ১০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত
- পিঁপড়ার ডিমের কেজি ১৫০০ টাকা
- বিশ্বের সবচেয়ে বড় ১০ দ্বীপ
- শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেই গেলেন তরফদার
- তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে আর বিলম্ব কেন
- ৩ বছরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে ১৩ বই
- আ.লীগের আমলে নিয়োগ পাওয়া শিক্ষানবিশ এএসপিদের কুচকাওয়াজ স্থগিত
- ভারতীয় ভিসা সীমিত: বেনাপোল বন্দরে পর্যটক কমে অর্ধেকের নিচে
- ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস থেকে বাদ দেওয়ার প্রতিবাদ সমাবেশে হামলা
- ‘আগামী বছরের মধ্যে নির্বাচন’, বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন আসিফ নজরুল
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক ‘র এজেন্ট’ ভারতে গ্রেপ্তার
- ৪৩তম বিসিএস: সুপারিশ পেয়েও বাদ রেকর্ড ৯৯ চাকরিপ্রার্থী









