
জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়।
ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলে পরিচয় দেওয়া কুতুব হিলালী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে যাই। বেলা সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫–৩০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ৬–৭ জনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের ২–৩ জনের মুখ চিনি তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২৩ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
৩০ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে