Ajker Patrika

যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

শিক্ষা ডেস্ক
যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকের রয়েছে। কিন্তু খরচের হিসাব কষতে বসলে সেই স্বপ্ন প্রায়ই থমকে যায়। এবার সেই দুশ্চিন্তা কমানোর পথ খুলে দিয়েছে অপটিভার ফাউন্ডেশন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অপটিভার ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭-এর জন্য আবেদন নেওয়া হচ্ছে। বিদেশে স্নাতকোত্তর করতে চান, এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।

বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশের মেধাবী নারীদের জন্য এই বৃত্তি। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ মিলবে এর মাধ্যমে।

অক্সফোর্ড জানিয়েছে, এই কর্মসূচি নারীদের সম্ভাবনার নতুন দরজা খুলবে। এখন আনুষ্ঠানিকভাবে আবেদন নেওয়া হচ্ছে। প্রকৃত আর্থিক সংকটে থাকা যোগ্য প্রার্থীরাই যেন বৃত্তি পান, সে জন্য নতুন একটি আর্থসামাজিক মূল্যায়ন পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়টি।

অপটিভার ফাউন্ডেশনের বড় অনুদানে চলছে এই উদ্যোগ। পাঁচ বছরে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী টিচড মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পাবেন। ২০২৬ সালের অক্টোবরে অক্সফোর্ডে পড়াশোনা শুরু করছে স্কলারদের চতুর্থ দল।

সময়ের সাক্ষী

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে এই কলেজভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ১০৯৬ সাল থেকে এখানে পাঠদানের প্রমাণ পাওয়া যায়। ইংরেজিভাষী বিশ্বে এটি সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। পৃথিবীতে এখনো টিকে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয়। টাইমস হায়ার এডুকেশনের ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে অক্সফোর্ড বিশ্বে প্রথম। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ

তারা চতুর্থ।

যা পাবেন

বৃত্তিতে থাকছে পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার ভাতা।

এর সঙ্গে আরও যা মিলবে:

  • বিশেষ পরিচিতিমূলক অনুষ্ঠান
  • পরামর্শদান বা মেন্টরিং
  • অক্সফোর্ডে থাকাকালে নিয়মিত শিক্ষাগত সহায়তা

কোন বিষয়ে পড়া যাবে

যোগ্য শিক্ষার্থীরা মাস্টার্স করতে পারবেন নিচের বিভাগগুলোতে: পরিসংখ্যান; কম্পিউটার সায়েন্স; পদার্থবিজ্ঞান; রসায়ন; প্রকৌশল বিজ্ঞান এবং গণিত ইনস্টিটিউট। বিশেষায়িত কোর্সের তালিকায় আছে গাণিতিক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম প্রযুক্তি, পরিসংখ্যান বিজ্ঞান, উন্নত কম্পিউটার সায়েন্স এবং জ্বালানি ব্যবস্থা।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে হতে হবে যোগ্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের নারী বাসিন্দা। ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিল, ভিয়েতনামসহ শতাধিক দেশ এই তালিকায় আছে। অনুমোদিত মাস্টার্স কোর্সগুলোর যেকোনো একটি বেছে নিতে হবে। পাসপোর্ট বা ভিসার মতো আনুষ্ঠানিক পরিচয়পত্রে লিঙ্গ হিসেবে ‘নারী’ লেখা থাকা চাই। অক্সফোর্ডে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যাঁদের ভর্তি স্থগিত রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।

আবেদনের পথ

বৃত্তির বিবেচনায় আসতে হলে স্নাতকোত্তর ভর্তির আবেদন জমা দিতে হবে নিয়মিত সময়সীমার মধ্যে। নির্বাচিত কোর্স অনুযায়ী এই সময় ২০২৬ সালের নভেম্বর, ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারি। ভর্তির আবেদনের পাশাপাশি বৃত্তির অতিরিক্ত ফরমটিও পূরণ করতে হবে। যোগ্য আবেদনকারীদের মূল্যায়নের পর নির্বাচিতদের ২০২৭ সালের মে মাসের মধ্যে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত