যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক এজেন্ট বিকাশ যাদব। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো (এফবিআই) বিকাশ যাদবকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করে পোস্টারও প্রকাশ করেছিল। সম্প্রতি সেই বিকাশকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ একটি দল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লি পুলিশের স্পেশাল সেল বিকাশ যাদবকে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে মার্কিন বিচার বিভাগের নথিতে বিকাশ যাদবকে পান্নুন হত্যাচেষ্টার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকাশ যাদবের সঙ্গে ‘র’-এর যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে। তারা গত বৃহস্পতিবার বলেছে, গুরপতবন্ত সিং পান্নুনের হত্যার ষড়যন্ত্রে মার্কিন বিচার বিভাগ যে ব্যক্তিকে অভিযুক্ত করেছে তিনি আর ভারত সরকারের কর্মচারী নন।
গত বছরের নভেম্বরে পান্নুন হত্যাচেষ্টা মামলায় বিকাশ যাদবের নাম উল্লেখ করার পর ভারত সরকার তাঁকে গ্রেপ্তার করেছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পরে চলতি বছরের এপ্রিলে বিকাশ যাদবকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এরপর গত শুক্রবার মার্কিন বিচার বিভাগের নথিতে বিকাশ যাদবকে পান্নুন হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ‘ভাড়াটে খুনি’ ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন ফেডারেল কৌঁসুলিরা দাবি করেছেন, বিকাশ যাদব (৩৯) ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে (র) কর্মরত ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রোহিনির এক বাসিন্দার ‘চাঁদাবাজির’ অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল বিকাশ যাদবকে গ্রেপ্তার করে। ওই মামলায় অভিযোগ করা, বিকাশ যাদব অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবং তাঁর সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগাযোগ আছে।

স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের হামলার আগে ও পরে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে সরবরাহ করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের ‘খুব নেতিবাচক শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব সমালোচক এমন সব পরিস্থিতির কথা সামনে আনছেন, যেগুলো বাস্তবে ঘটবে না।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে তৈরি অস্কারজয়ী ইসরায়েলি পরিচালকদের তথ্যচিত্র ‘NAZA’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দখলদার দেশটির সংস্কৃতিমন্ত্রী। তথ্যচিত্রটির দুই পরিচালকের ইসরায়েলি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে