
আদানি গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তির সঙ্গে ভারত সরকারের সংস্রব নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ২০১৭ সালে হওয়া চুক্তিটির সংশোধন চেয়েছে বাংলাদেশ সরকার। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল।
বার্তা সংস্থা ইউএনবির বরাত দিয়ে স্ক্রল জানিয়েছে, আদানি পাওয়ারের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন (পিডিবি)। বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত সংস্থাটির কর্মকর্তারা কয়লার দাম কমানোর অনুরোধ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি স্ক্রলের সাংবাদিককে বলেছেন, ‘আমি বুঝতে পারছি, আপনি একটি সার্বভৌম সরকার ও একটি ভারতীয় কোম্পানির মধ্যে হওয়া একটি চুক্তির কথা বলছেন। তবে ওই চুক্তি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। আমি যতটুকু জানি, ভারত সরকার এর সঙ্গে জড়িত নয়।’
তবে অপর এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেছেন, ‘ভারত তার প্রতিবেশীদের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক একীকরণ ও উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিতে বরাবরই সহায়তা করে। আমাদের প্রতিবেশী দেশগুলো যাতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়, সে ব্যাপারে আমরা সব সময়ই কথা বলেছি। আমাদের পারস্পরিক যোগাযোগ আরও কতটা সহজ করা যায়, সে ব্যাপারেও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জ্বালানি, বিদ্যুৎ, ভৌত অবকাঠামো সহযোগিতাসহ জলপথেও যোগাযোগ সহজ করার চেষ্টা করছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেছেন, ‘সরকারের ‘‘প্রতিবেশীই প্রথম’’ নীতির অধীনে ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন প্রকল্প ও অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে আরও একীভূতকরণ দেখতে চায়। কিন্তু আর্থিক কারণে কোনো নির্দিষ্ট প্রকল্প যদি ভেস্তে যায়, সেটি আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে মনে করি না।’
আদানি গ্রুপের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো বিদেশি রাষ্ট্র ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে অরিন্দম বলেছেন, তিনি এ ব্যাপারে অবগত নন।
অরিন্দম বাগচি বলেছেন, ‘আমি জানি না তারা যোগাযোগ করবে কি না। তবে এটি পররাষ্ট্রনীতির কোনো সমস্যা নয়। তারা যদি কোনো বিষয়ে জানতে চায়, তবে বেসরকারি প্রতিষ্ঠানটির (আদানি গ্রুপ) সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমি এ ব্যাপারে নিশ্চিত নই।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক প্রতিবেদনে আদানির বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপনের অভিযোগ তুলেছে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানি গ্রুপ কয়েক দশক ধরে স্টক ম্যানিপুলেশন, অর্থ জালিয়াতি, মানি লন্ডারিংয়ের জন্য অফশোর শেল ব্যবহার ও তালিকাভুক্ত কোম্পানি থেকে অর্থ পাচারে জড়িত ছিল।
আদানি গ্রুপ হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনকে ভারত ও আদানি গ্রুপের ওপর ‘পরিকল্পিত আক্রমণ’ বলে অভিহিত করেছে। হিন্ডেনবার্গ পাল্টা জবাবে বলেছে, আদানি গ্রুপ নিজেকে জাতীয় পতাকায় ঢেকে তার জালিয়াতি লুকাতে পারবে না।
হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলে আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিক্রির উদ্যোগ থমকে যায়। এর ফলে কয়েক দিনের মধ্যেই গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনীর খেতাব হারান। আর বিশ্বের তৃতীয় ধনী থেকে পতন ঘটে আদানি এখন ষোড়শ অবস্থানে আছেন।
আদানি গ্রুপের এই টালমাটাল পরিস্থিতিতে অরিন্দম বাগচি জানালেন, বাংলাদেশের সঙ্গে হওয়া আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তিতে ভারত সরকার জড়িত নয়।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৪ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৫ ঘণ্টা আগে