
ভারতের রাজস্থানের বাড়মের জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে এক দম্পতি তাঁদের দুই শিশুসহ বাড়ির পাশের একটি পানির ট্যাংকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে কবিতা তাঁর আট বছরের ছেলে রামদেবকে মেয়ে সাজিয়ে ভিডিও করেন এবং কিছু ছবি তোলেন। তিনি রামদেবকে নিজের শাড়ি পরিয়ে দেন। মাথায় টিকলি, ঘোমটা দিয়ে নতুন বউয়ের মতো করে সাজান। এমন সুন্দর, সুখী মুহূর্তের পরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে, যা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতরা হলেন শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২) এবং তাঁদের দুই ছেলে বজরং (৯) ও রামদেব (৮)। মরদেহগুলো বাড়ির প্রায় ২০ মিটার দূরের একটি পানির ট্যাংকে পাওয়া গেছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে এবং আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে। আজ বুধবার ভোররাতে স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো ট্যাংক থেকে উদ্ধার করা হয়। গতকাল গভীর রাতে দম্পতির শ্বশুরবাড়ির লোকজনকে ঘটনা জানানো হলেও তাঁরা পরদিন সকালের আগে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনরাম গার্গ জানান, শিবলালের ছোট ভাই ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে একজন প্রতিবেশীকে খোঁজ নিতে পাঠান। প্রতিবেশী কোনো সাড়া না পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
পুলিশ বাড়ি থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শিবলাল এটি লিখেছেন। এই সুইসাইড নোটের তারিখ ২৯ জুন এবং এতে তিনজনকে দায়ী করা হয়েছে, যার মধ্যে শিবলালের ছোট ভাইও রয়েছেন। নোটটিতে বছরের পর বছর ধরে পরিবারের মধ্যে, বিশেষত জমি ও বাসস্থান নিয়ে চলমান বিবাদের কথা উল্লেখ করা হয়েছে।
কবিতার চাচার দেওয়া তথ্য অনুযায়ী, শিবলাল কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অধীনে অনুমোদিত তহবিল ব্যবহার করে একটি আলাদা বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, তাঁর মা ও ছোট ভাই এতে বাধা দেন। এই ক্ষোভ থেকেই শিবলাল দম্পতি এমন সিদ্ধান্ত নেন।
পিটিআইকে কবিতার চাচা বলেন, ‘শিবলাল পিএম আবাস যোজনার অধীনে অনুমোদিত তহবিল দিয়ে একটি আলাদা বাড়ি তৈরি করতে চেয়েছিল। কিন্তু তাঁর ভাই ও মা তাতে অনুমতি দেননি। তাঁরা বিষয়টি নিয়ে শিবলালকে বিভিন্নভাবে হয়রানি করেন, যা তাঁকে ২৯ জুন একটি সুইসাইড নোট লিখতে বাধ্য করে।’
কবিতার চাচা আরও বলেন, ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন। শিবলালের মা তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়মেরে গিয়েছিলেন এবং তাঁর বাবা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি খালি থাকায় শিবলাল ও কবিতা তাঁদের ফোন বন্ধ করে এই মর্মান্তিক কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধসে অন্তত ৩৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দুই দেশের সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
২ ঘণ্টা আগে
অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে আসতে পারেনি বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এস-৪০০-এর অবস্থান...
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ–এর পরিচালক জন র্যাটক্লিফ গোপনে মস্কো সফর করেছেন। রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও অর্থনীতির অবস্থা আরও খারাপ হওয়ার আগেই ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যেতে মস্কোকে রাজি করানোই ছিল তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বলে...
৩ ঘণ্টা আগে