
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গতকাল মঙ্গলবার পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে একজন গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত মণীশ রঞ্জন বিহারের বাসিন্দা এবং হায়দরাবাদের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তা। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আইবির এই কর্মকর্তা লিভ ট্রাভেল কনসেশনের (এলটিসি) অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।
মণীশ রঞ্জন আইবির হায়দরাবাদ কার্যালয়ের মিনিস্টেরিয়াল বিভাগে কর্মরত ছিলেন।
গতকাল পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। হামলায় আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। কারণ, এই এলাকায় কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন উপত্যকায় পর্যটনের মৌসুম চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হয়েছে। দুটি রুটে ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এর মধ্যে একটি রুট হলো ৪৮ কিমি দীর্ঘ পহেলগাম রুট এবং তুলনামূলকভাবে ছোট ও খাড়া ১৪ কিলোমিটার বলতাল রুট।
আরও খবর পড়ুন:

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৬ ঘণ্টা আগে