
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় জড়িত সন্দেহে ৩ জনের স্কেচ প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এই হামলায় ২৬ জন নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থা গতকাল মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় জড়িত ৩ জনের স্কেচ প্রকাশ করেছে। এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। নিরাপত্তা সংস্থাগুলো দাবি করেছে, এরা সবাই লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত। এদের মধ্যে অন্তত দুজন বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার প্রক্সি গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ গতকালের হামলার দায় স্বীকার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছেছেন এবং কাশ্মীরের রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
হামলার ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি তাঁর সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন। এর আগে মোদি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের নোংরা প্রচেষ্টা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে অমিত শাহ লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানালাম। ভারত সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না। এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার অপরাধীরা রেহাই পাবে না।’

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৬ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৮ ঘণ্টা আগে