পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের দায়িত্ব নেওয়ার আগেই শুনিয়ে দিলেন অশনিসংকেত। তাঁর ইঙ্গিত, ইন্ডিয়া ব্লক শিগগিরই কেন্দ্রের লাগাম হাতে নিতে পারে। মমতা বলেছেন, ‘সরকার কখনো কখনো মাত্র একদিনের জন্য হয়!’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের এক দিন আগে শনিবার (৮ জুন) তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর মমতা এমন কথাই বলেছেন। তিনি আরও বলেছেন, তাঁর দল শপথ অনুষ্ঠানে যোগ দেবে না। কারণ এই সরকার ‘অবৈধ ও অগণতান্ত্রিকভাবে’ গঠন করা হচ্ছে।
টানা দুইবার এককভাবে সরকার গঠনের পর এবার প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপিকে মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নিতীশ কুমারের জেডিইউ এখন বিজেপির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। সরকার গঠনে দরকার আরও কমপক্ষে ৩২ টি।
২০১৪ সাল থেকে টানা দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে সংসদে আধিপত্য বজায় রেখেছে বিজেপি। কিন্তু এবার সরকার গঠন করতে গিয়ে খাবি খাচ্ছে। ছোট দলের মন রক্ষা করতে সমঝোতায় যেতে হচ্ছে মোদিকে।
এই পরিস্থিতির জন্য খোঁচা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ৪০০টি (লোকসভা আসন) বলেছিল, তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। নিজের মতো করে ভাববেন না যে, ইন্ডিয়া জোট (সরকার গঠনের) দাবি করেনি বলে কিছুই ঘটবে না। আমরা অপেক্ষা করছি এবং দেখছি, কারণ শেষ পর্যন্ত একটি নতুন ইন্ডিয়া সরকার হবে। ওদের কিছুদিন থাকতে দিন। সরকার তো কখনো কখনো মাত্র একদিন টিকে...যে কোনো কিছু ঘটতে পারে, কে জানে এই সরকার ১৫ দিনও টিকে কিনা!’
ভোটের মাঠে সগৌরবে ফিরে আসা কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের মতো মিত্রদের শক্তিশালী ভূমিকার কারণে ইন্ডিয়া জোট ২৩২টি লোকসভা আসন পেয়েছে। তৃণমূল এখন সংসদের চতুর্থ বৃহত্তম দল। আসনসংখ্যার দিক থেকে শীর্ষ পাঁচটি দলের মধ্যে চারটিই ইন্ডিয়া জোটের। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোটের এখনো নেই।
এনডিএ মিত্রদের পক্ষ থেকে বিজেপিকে লিখিত সমর্থন দেওয়ার পরও কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন, তাঁরা সরকার গঠন করতে পারেন। এমনকি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে গত বৃহস্পতিবার জোটের বৈঠকের পরে বলেছিলেন, জনগণ যে বিজেপির শাসন আর চায় না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইন্ডিয়া জোট উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেবে।

দক্ষিণ কোরিয়ায় ২০২১ সালে মাঝআকাশে দুইটি যুদ্ধবিমানের সংঘর্ষ। তবে সেই সংঘর্ষে কোনো প্রাণহানি না হলেও বিমান দুটি মেরামতে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষকে প্রায় ৬ লাখ ডলার ব্যয় করতে হয়। পাঁচ বছর পর অবশেষে সেই সংঘর্ষের কারণ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তারা বলছেন, উড়ন্ত অবস্থায় পাইলটেরা নিজেদের ফোনে ছবি ও ভিডিও
১ ঘণ্টা আগে
আধুনিক যুদ্ধবিমানের ভিড়েও নিজের অপরিহার্যতা আবারও প্রমাণ করল মার্কিন বিমানবাহিনীর শক্তিশালী অ্যাটাক বিমান এ-১০ ‘ওয়ার্টহগ’। ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্ব বিবেচনা করে এই যুদ্ধবিমানের অবসরের সময়সীমা ২০২৬ থেকে বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ বুধবার এই গুলির ঘটনা ঘটে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান লিবিয়ার পূর্বাঞ্চলের সামরিক শাসক খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারের কাছে কিছু অস্ত্র সরবরাহ করেছে। এই চুক্তির অর্থায়ন করেছে সৌদি আরব। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত পশ্চিমা ও আরব কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে