রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন যে, দেশটির অর্থনীতি ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের ‘নিষেধাজ্ঞা’ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই কথা বলেছেন।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিউ কো–অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে পুতিন এই স্বীকারোক্তি দিয়েছেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।’ আজই এই নতুন কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিক, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ঋষির প্রথম ফোনকল।
ঋষি সুনাকের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।’

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন...
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
৩০ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে
ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে