ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যারা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, তাদের এখনই দেশে ফিরতে নিষেধ করেছে ইউক্রেন। আসছে শীত পর্যন্ত এসব শরণার্থীর দেশে ফেরা উচিত হবে না বলে জানিয়েছে সরকার।
বিবিসির খবরে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোয় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালায় রুশ বাহিনী। এরই প্রভাবে দেশটির বিদ্যুৎ খাত আসন্ন শীতে চাপের মুখে পড়তে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের পক্ষ থেকে দেশের শরণার্থী নাগরিকদের না ফেরার আহ্বান জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক। তিনি বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে না। আপনারা দেখছেন, রাশিয়া কী করছে। শীতে আমাদের বাঁচতে হবে।’
ভেরেশ্চুক বলেন, বসন্তেই বিভিন্ন দেশে থাকা ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে চান তিনি। কিন্তু এখনই তাদের দেশে ফিরে আসা ঠিক হবে না। কারণ পরিস্থিতির অবনতি ঘটছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশের জ্বালানি অবকাঠামোর এক-তৃতীয়াংশের বেশি ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় ইউক্রেনের আসন্ন বাজেটের ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায়, ইউক্রেনকে টিকে থাকতে ও ক্ষতি পুষিয়ে উঠতে আগামী বছর প্রতি মাসে ৩০০ কোটি ডলার করে লাগতে পারে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ইউক্রেনীয়রা দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে শুরু করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ইউক্রেনের ৭৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন...
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
৩০ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে
ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে