ইউক্রেনের দুই নিকট মিত্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাজনৈতিক পট খুব দ্রুতই বদলে যাচ্ছে। বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। আর অল্পদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। দুই দেশের রাজনীতিতে এই পরিবর্তন ইউক্রেনে অস্ত্র সরবরাহের হার অনেকটাই কমিয়ে আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেনের অস্ত্রের সবচেয়ে বড় দুই জোগানদাতা পিছু হটতে পারেন। এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পিছু হটলে তা ইউক্রেনের জন্য খাঁড়ার ওপর মরার ঘা হিসেবে আবির্ভূত হবে। পর্যাপ্ত অস্ত্র সরবরাহ বজায় না থাকলে ইউক্রেন সম্প্রতি যুদ্ধক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা ধরে রাখা কঠিন হতে পারে।
এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক পেশাগত দিক থেকে মূলত অর্থনীতি নিয়ে কাজ করা মানুষ। ভূরাজনৈতিক দিকে তাঁর নজর তুলনামূলক কম। এমনকি নজর থাকলেও দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ভূরাজনৈতিক স্বার্থে ব্যয় বাড়ানো কতটা সমর্থন করবেন তিনি তাই দেখার বিষয়। তবে তিনি এরই মধ্যে সরকারি ব্যয় কমানোর ঘোষণা দিয়েছেন। আর সরকারি ব্যয় কামানোর মানে হলো বিদেশে ব্যয়ও অনেকটা সংকোচন করতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে মধ্যবর্তী নির্বাচনের চ্যালেঞ্জ। এশিয়া টাইমসের নিবন্ধে বলা হয়েছে—আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন এবং তাঁর দল ডেমোক্রেটিক পার্টি মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ হারাতে পারে। সে ক্ষেত্রে কংগ্রেস এবং সিনেটে বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রাধান্য প্রতিষ্ঠিত হতে পারে। এবং রিপাবলিকানরা এরই মধ্যে ঘোষণা দিয়ে বসেছে—তাঁরা ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমাবে।
যদি ঋষি সুনাকের যুক্তরাজ্য নিজদের অভ্যন্তরীণ বিষয়ে মনোনিবেশ বেশি করে এবং বাইডেন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে তা ইউক্রেনে অস্ত্র সরবরাহে অনেকটাই রাশ টানবে। ফলে যুদ্ধক্ষেত্রেও ইউক্রেনকে বেশ ভোগান্তি এবং ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে। অবশ্য ঋষি সুনাক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন...
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
৩০ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে
ইউরোপে অপরাধী চক্রগুলো ক্রমেই মানুষ ও মাদক—দুই ধরনের চোরাচালানেই অভিবাসী পাচারের রুটগুলোকে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী টাস্কফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে