
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন।
জয়শঙ্কর তাঁর পোস্টে লেখেন, ‘বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর জানাজায় শোক জানাতে এসেছিলেন জয়শঙ্কর।

ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করা এক রিজার্ভ সদস্যকে ইরানের কাছে গোপন তথ্য ফাঁসের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী সেনা রাজ কোহেনের বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েলের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করার সময় তিনি অর্থের বিনিময়ে ‘সংবেদনশীল নিরাপত্তা–সংক্রান্ত....
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের তুলনা করেছেন। ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের সময় তিনি তেহরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের পক্ষে সাফাই দিতে গিয়ে এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
সফলভাবে হরমুজ পার হওয়া জাহাজগুলো স্বাভাবিকের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। যেমন, গত ১৫ মার্চ পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক নৌপথের পরিবর্তে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে সর্বোচ্চ ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ক্ষেপণাস্ত্র দ্রুত বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া এসব দেশে...
২ ঘণ্টা আগে