
বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাসায় চুরি ও ছুরি হামলার ঘটনায় পাওয়া ১৯টি আঙুলের ছাপের কোনোটি অভিযুক্ত শরিফুল ইসলামের ছাপের সঙ্গে মেলেনি। মামলার তদন্তে আঙুলের ছাপ পরীক্ষার পর এই তথ্য ওঠে এসেছে। শুরু থেকেই শরিফুলকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে আসছে ভারতীয় তথা মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মুম্বাই পুলিশ সাইফ আলী খানের বাড়িতে পাওয়া আঙুলের ছাপগুলো মহারাষ্ট্র রাজ্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আঙুলের ছাপ ব্যুরোতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, এই ছাপগুলো শরিফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে মেলে না। সিআইডি জানিয়েছে, পরীক্ষার ফলাফল নেতিবাচক। মুম্বাই পুলিশ আরও নমুনা পাঠিয়ে নতুন করে পরীক্ষা চালাচ্ছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি ৫৪ বছর বয়সী অভিনেতা সাইফ আলী খান ছুরিকাঘাতে আহত হন। এক অনুপ্রবেশকারী তাঁর বাড়িতে ঢুকে পড়লে সাইফ তাঁকে থামানোর চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। আঘাতগুলোর মধ্যে একটি তাঁর মেরুদণ্ডে লাগে। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়, আর খানকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরিকাঘাতের কারণে সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল ফ্লুইড লিক হয়ে গেছে। তাঁরা আরও বলেন, ছুরিটি তাঁর মেরুদণ্ড থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছিল। সাইফ বর্তমানে সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। গত মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং এক সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।
অভিযুক্ত শরিফুল ইসলামকে বাংলাদেশি নাগরিক বলে আখ্যা দিয়েছে মুম্বাই পুলিশ। তাদের দাবি, শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, কেউ একজন তাঁর জন্য জাল নাগরিকত্বের কাগজপত্র তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর বিনিময়ে অর্থ দাবি করেন।
শরিফুল দাবি করেছেন, সেই অর্থ জোগাড় করতেই তিনি সাইফ আলি খানের বাসায় চুরির চেষ্টা করেছিলেন। পুলিশ এখন সেই ব্যক্তিকে খুঁজছে, যিনি শরিফুলকে জাল কাগজপত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্র আরও জানিয়েছে, মুম্বাই পুলিশ অভিযুক্তকে শনাক্ত করতে পশ্চিম রেলওয়ের সাহায্য নেয়। অভিনেতার ১২ তলা ভবনে থাকা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া যায়। অভিযুক্ত বান্দ্রা স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। রেলওয়ে কর্তৃপক্ষ মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ফুটেজের সঙ্গে মিলে যায় এমন কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করে। কারণ ভবন থেকে হামলাকারীর বের হওয়ার সিসিটিভি ফুটেজটি স্পষ্ট ছিল না।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাঁর বিরুদ্ধে একটি শক্তিশালী মামলা তৈরি করতে আরও প্রমাণ সংগ্রহ করছে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে