‘হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।’ —মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা মামলার শুনানি হবে আগামী ৫ সেপ্টেম্বর। স্থানীয় সময় আজ সোমবার বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছেন।
আদালতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা দ্রুত শুনানির আরজি পেশ করেন। আবেদনকারীদের দাবি, হিজাব বা মাথার স্কার্ফ পরা ইসলামের অনুশীলনের জন্য অপরিহার্য। তবে আদালত জানিয়েছেন, জরুরি শুনানির আবেদনের কথা মাথায় রেখেই তাঁরা আগামী ৫ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি শুরু করবেন।
এর আগে, ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের উদুপি থেকে হিজাব বিতর্কের সূত্রপাত। সেখানকার ৬ ছাত্রীর হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার বিরোধিতা করে সেখানকার হিন্দুত্ববাদীরা। তারাও পাল্টা গেরুয়া রুমাল মাথায় দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। পরে এই বিষয় নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ৫ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা জারি করে।
পরে রাজ্য সরকারও একই নিষেধজ্ঞা জারি করলে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারা উল্লেখ করে কর্ণাটক হাইকোর্ট ২৫ মার্চ জানিয়ে দেন, হিজাব পরা মোটেই ইসলাম ধর্মের জন্য বাধ্যতামূলক নয়। তাই হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেননি আদালত। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করা হয় সুপ্রিম কোর্টে। সেখানে দ্রুত শুনানির আবেদন করা হয়।

হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
১৫ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
২ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
৩ ঘণ্টা আগে