
ইলেকশন ইঞ্জিনিয়ার তথা নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আর থাকছেন না। তাঁর দল ‘জন সুরাজ পার্টি’ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে প্রশান্ত কিশোর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি এবার ভোটে লড়বেন না, বরং দলের সাংগঠনিক কাজের দিকেই মনোযোগ দেবেন।
গতকাল মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি রঘুপুর আসনে চঞ্চল সিংকে প্রার্থী ঘোষণা করার পরই প্রায় পরিষ্কার হয়ে যায়, প্রশান্ত কিশোর নিজে ভোটে নামছেন না। এর আগে তিনি জানিয়েছিলেন, যদি প্রার্থী হন, তাহলে নিজের এলাকা করগাহার কিংবা লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ঘাঁটি রঘুপুর থেকে লড়বেন। কিন্তু প্রথম দফায় ঘোষিত প্রার্থী তালিকায় করগাহার থেকে ঋতেশ রঞ্জন পাণ্ডে এবং রঘুপুর থেকে চঞ্চল সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর স্পষ্ট হয়, কিশোর মাঠে নামছেন না।
রঘুপুর আরজেডির দুর্গ হিসেবে পরিচিত এবং বর্তমানে সেখানকার বিধায়ক তেজস্বী যাদব। ওই আসন থেকে লড়লে প্রশান্ত কিশোরকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতো। তা ছাড়া নির্বাচনে অংশ নিলে জন সুরাজের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর প্রচার-পরিসরও সীমিত হয়ে যেত। দলের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে তাঁর সার্বিক প্রচারে ব্যাঘাত ঘটত।
প্রশান্ত কিশোর বলেন, ‘জন সুরাজের সিদ্ধান্ত হলো, আমি যেন সংগঠনের কাজেই মন দিই, ভোটে না লড়ি।’ তিনি আরও জানান, দলের লক্ষ্য খুব বড়—‘জন সুরাজের জন্য ১৫০টির কম আসন মানেই পরাজয়।’
বিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
প্রশান্ত কিশোর আরও বলেন, ‘জেডি-ইউর কী অবস্থা হতে যাচ্ছে, সেটা বুঝতে কোনো নির্বাচনী বিশ্লেষক হওয়ার দরকার নেই। গত নির্বাচনের আগে চিরাগ পাসওয়ান বিদ্রোহ করে নিতীশের প্রার্থীদের বিপরীতে কয়েকজন অপ্রাসঙ্গিক প্রার্থী দাঁড় করান। তাতেই জেডি-ইউর আসনসংখ্যা কমে ৪৩-এ নেমে আসে।’
কিশোরের মতে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জোটের অবস্থাও ভালো নয়। তাঁর ভাষায়, ‘আরজেডি আর কংগ্রেসের মধ্যে বিবাদ থামছেই না। আর মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি আদৌ এখনো তাদের সঙ্গে আছে কি না, সেটাও কেউ নিশ্চিত নয়।’
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের ভোট হবে ৬ ও ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।
আরও খবর পড়ুন:

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ গতকাল রোববার বলেছেন, ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। তিনি দুই দেশের এই সীমান্ত বিরোধের মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সম্পৃক্ততারও আহ্বান জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের লেবাননের আরও ভেতরে ঢুকে পড়ে দখল সুদৃঢ় করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার তিনি এ নির্দেশ দেন। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চলছে।
২ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো আলোচনার ভিত্তি হিসেবে সামরিক প্রতিরোধক্ষমতাকেই শক্তি হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রের ‘গ্যারান্টি বা নিশ্চয়তা ও কথার’ ওপর নির্ভর করার ধারণাকে প্রত্যাখ্যান করে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
১০ ঘণ্টা আগে