রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে জাতিসংঘের ইউক্রেনীয় রাষ্ট্রদূত সের্গেই কিসলাইতসা নিশ্চিত করেছেন যে তাঁর প্রেসিডেন্টও যুদ্ধ ঘোষণা করেছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুতিন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন জানান, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
- ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া
- রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে
- পুতিনকে ফোন করেও জবাব পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট
- ইউক্রেনে সেনা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে
- যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন
- রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ বাইডেনের
- ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া


যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া: কার সামরিক শক্তি কেমন







