
পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাইডেন এই নিষেধাজ্ঞার কথা জানান।
বাইডেন বলেন, ‘যদি রাশিয়া আরও এগিয়ে যায়, আমরা আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত আছি। প্রতিবেশীদের ভূখণ্ডে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার দিয়েছে কে? এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রাশিয়ার সার্বভৌম ঋণের পাশাপাশি দুটি বড় রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠান পড়বে।
বাইডেন বলেন, ‘আমরা রাশিয়ার অভিজাত ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করব। তারা ক্রেমলিন নীতির দুর্নীতির অংশগুলো ভাগ করে নেয় । তাই তাদের বেদনারও অংশীদার হওয়া উচিত।’
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনটি যেন আর সামনে না এগোয়, সেটি নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, রাশিয়া যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে দেশটিকে এর চেয়েও কঠোর মূল্য দিতে হবে।
পুতিন সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেনে হামলা শুরু করেছেন পুতিন।। কূটনৈতিক পথ ধরে সংকট নিরসনের মধ্য দিয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর সময় এখনো আছে।
এদিকে ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু করা নিষিদ্ধ করবেন এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবেন । এ ছাড়া বেশ কিছু রাশিয়ান ব্যক্তির সম্পদও জব্দ করবেন।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে