জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ দিয়েছে যুক্তরাজ্যের আদালত। এই আদেশের মধ্য দিয়ে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের মাত্র একটি ধাপ বাকি রইল। বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
এদিন রায় ঘোষণার আগে আদালতের বাইরে অ্যাসাঞ্জের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালেই আদালত আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ জারি করে। প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি প্রকাশে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে।
তবে, আদালতের আদেশটি এখন বিবেচনার জন্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে যাবে। প্রীতিই সিদ্ধান্ত নেবেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কিনা।
যদিও ব্রিটিশ আদালতের এই আদেশের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়টি অনেকটাই এগিয়ে গেল তবে, এই আদেশ মোকাবিলার আইনি বিকল্প এখনো রয়ে গেছে। আদালতের আদেশ রিভিউয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারবেন। এ জন্য আরও চার সপ্তাহ সময় রয়েছে অ্যাসাঞ্জের আইনজীবীদের হাতে। এবং প্রীতি প্যাটেল আবেদন মঞ্জুর করলে অ্যাসাঞ্জ বিচার বিভাগে আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন।
জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতের সর্বশেষ কার্যক্রম দেখেছেন। উল্লেখ্য, অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দী। এর আগে, অ্যাসাঞ্জ ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হওয়ায় সুইডিশ আদালতের মুখোমুখি হওয়া এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের ভেতরে দীর্ঘ সাত বছর কাটিয়েছিলেন।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৪ ঘণ্টা আগে