ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ সোমবার সন্ধ্যায় অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। কনজারভেটিভ দলের ৫৪ জন সংসদ সদস্য ইতিমধ্যে তাঁর বিদায় চেয়ে চিঠি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংসদের প্রতিনিধিত্বকারী কমিটির সভাপতি গ্রাহাম ব্র্যাডিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সংসদের ১৫ শতাংশ সদস্য বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট চাচ্ছেন। প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে বরিসকে অন্তত ১৮০টি ভোট পেতে হবে। আজকের ভোটে জিতে গেলে আগামী এক বছরের জন্য বরিসের আসন নিরাপদ থাকবে।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আজকের রাতটি কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটাবে। বরিস জনসন অনাস্থা ভোটকে স্বাগত জানিয়েছেন।
এদিকে জনসনের বিরোধিতাকারী সংসদ সদস্যরা জানিয়েছেন, তাঁরা এ ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে বরিস সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, তিনি বরিস জনসনের পক্ষে লড়াই করবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময় লন্ডনে যখন কঠোর বিধিনিষেধ চলছিল তখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন বরিস জনসন। তখন তাঁর পদত্যাগ দাবি করেন অনেকে। এমনকি তাঁর নিজ দলের সংসদ সদস্যরাও ক্ষুব্ধ হন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগের কথা জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটি বলেছে, গত বছর সারা দেশে যখন প্রিন্স ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল, তখন ডাউনিং স্ট্রিটে তিনি পার্টির আয়োজন করেছিলেন। জমকালো ওই পার্টির আয়োজন করা হয়েছিল বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। পরে অবশ্য এ ঘটনার জন্য ব্রিটিশ রানির কাছে ক্ষমা চেয়েছেন বরিস জনসন। তাঁকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে এ ধরনের একটি অনাস্থা ভোটে বিদায় নিতে হয়েছিল থেরেসা মেকে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে