এক মাসের বেশি সময় পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (৫ জুন) ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার ভোরে একাধিক বিস্ফোরণের পর রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় কালো ধোঁয়া দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখল করার দাবির পর এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।
এর আগের দিন ইউক্রেনের কর্মকর্তারা পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখলের দাবি করেন। কর্মকর্তারা বলছেন, শনিবারের আগে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল সেভেরোদোনেৎস্কের ৭০ শতাংশ এলাকা। তবে পাল্টা আক্রমণে রুশ বাহিনী অনেকটা পিছু হটেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তবে কিয়েভে হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
সেভেরোদোনেৎস্কের মেয়র ওলেক্সান্দর স্ট্রিউক রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘পরিস্থিতি উত্তেজনাকর, জটিল। খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি আছে। এর মধ্যেও আমাদের সেনারা শত্রুদের শহর থেকে বের করে দিতে সবকিছু করছে।’
অন্যদিকে সেভেরোদোনেৎস্কে নিজেদের সৈন্যদের অগ্রগতি অব্যাহত আছে বলে জানিয়েছে রুশ বাহিনী। তবে দুই পক্ষের কারও দাবিই যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনে গত কয়েক মাসের রুশ আগ্রাসনে হাজারো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে