চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে চীন। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠিয়েছে দেশটি। তিনজন নভোচারীসহ গতকাল রোববার চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেনঝু–১৪ তে করে যাওয়া ওই তিন মহাকাশচারী আগামী ছয় মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। এই সময়ের মধ্যে ওই তিন মহাকাশচারী তিয়ানগংয়ের মূল অংশ তিয়ানহে–যেখানে মহাকাশচারীরা থাকেন–সেখানে নতুন এই মডিউলে থাকা দুটি আলাদা গবেষণাগার সংযুক্ত করবেন। উল্লেখ্য, চীন ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনটি চালু করে।
শেনঝু–১৪ মহাকাশযানে করে যাওয়া ওই তিন মহাকাশচারী হলেন—কমান্ডার শেন ডং, লুই ইয়াং এবং কাই জুঝে। উৎক্ষেপণের আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে কমান্ডার শেন জুঝে বলেন, ‘নতুন এই মিশনে আমরা আরও একটি মডিউল নিয়ে যাচ্ছি। এই মডিউল মহাকাশ স্টেশনকে আরও স্থিতিশীল, শক্তিশালী এবং আরও সক্ষম করে তুলবে।’
স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় ১৫ মিনিট পর এটি পৃথিবীর নিকটতম লোয়ার অরবিটালে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এই উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, তিন মহাকাশচারীর মধ্যে লুই দেশটির প্রথম নারী মহাকাশচারী হিসেবে ২০১২ সালে পাঠানো শেনঝু–৯ মিশনে গিয়েছিলেন। কমান্ডার শেন ডং ২০১৬ সালে পাঠানো শেনঝু মিশনে গিয়েছিলেন মহাকাশচারী হিসেবে এবং কাই জুঝে এই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে